শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

যুদ্ধবিরতি না মানলে যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতে হবে: গালিবাফ

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৮০ টাইম ভিউ
যুদ্ধবিরতি না মানলে যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতে হবে: গালিবাফ

যুদ্ধবিরতি সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নে যুক্তরাষ্ট্র ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, চুক্তি লঙ্ঘনের এই ধারাবাহিকতার জন্য ভবিষ্যতে ওয়াশিংটনকে কঠিন মূল্য দিতে হতে পারে।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ যুক্তরাষ্ট্রের নীতি ও কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেন। তার দাবি, ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত নৌ অবরোধ বহাল রাখা এবং লেবাননে ইসরায়েলের সামরিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের স্পষ্ট প্রমাণ।

পোস্টে তিনি উল্লেখ করেন, নৌ অবরোধ অব্যাহত রাখা এবং লেবাননে ‘গণহত্যাকারী জায়নবাদী শাসনের’ যুদ্ধাপরাধ বৃদ্ধি পাওয়ার ঘটনা যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি ভঙ্গেরই প্রতিফলন। তিনি বলেন, প্রতিটি ভুল সিদ্ধান্তের একটি নির্দিষ্ট মূল্য রয়েছে এবং সময় হলে তার পরিণতি ভোগ করতেই হয়।

ইরানি স্পিকারের ভাষ্য অনুযায়ী, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রকে এর গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, যুদ্ধবিরতি কার্যকর রাখতে হলে যুক্তরাষ্ট্রকে তার দেওয়া অঙ্গীকারগুলো বাস্তবে বাস্তবায়ন করতে হবে।

অন্যদিকে, পারমাণবিক চুক্তি ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই। এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি জানান, বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচির বিস্তারিত বিষয় নিয়ে কোনো আলোচনা চলছে না। তিনি বলেন, পারমাণবিক ইস্যুতে কখন এবং কীভাবে পদক্ষেপ নিতে হবে সে বিষয়ে ইরান সচেতন। তবে এই মুহূর্তে তাদের প্রধান লক্ষ্য চলমান সংঘাতের অবসান ঘটানো।

এসময় বাঘাইও যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন। তার দাবি, সোমবার সকালেও চুক্তি লঙ্ঘনের ঘটনা ঘটেছে, যা যুদ্ধবিরতি বাস্তবায়ন নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর