শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

যেকোনো উপায়ে হরমুজ উন্মুক্ত করার হুঁশিয়ারি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১১২ টাইম ভিউ
যেকোনো উপায়ে হরমুজ উন্মুক্ত করার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্র শিগগিরই উন্মুক্ত করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, “যেভাবেই হোক, আমরা শিগগিরই হরমুজ প্রণালী উন্মুক্ত, নিরাপদ ও মুক্ত করব।”

ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, তিনি আশাবাদী চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য এ গুরুত্বপূর্ণ নৌপথে যুদ্ধজাহাজ পাঠাবে, যাতে ইরানের পক্ষ থেকে কোনো হুমকি সৃষ্টি না হয়। গুরুত্বপূর্ণ শিপিং চ্যানেলটি “উন্মুক্ত ও নিরাপদ” রাখতে এই দেশগুলো যুদ্ধজাহাজ পাঠাবে।ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই “ইরানের সামরিক সক্ষমতার ১০০ শতাংশ” ধ্বংস করেছে।

এদিকে, জেনেভায় ইরানের প্রতিনিধি আলী বাহরাইনি বলেন, ‘তেহরানের সামরিক সক্ষমতা খর্ব করার বিষয়ে ট্রাম্পের দাবি বানোয়াট ও মিথ্যা।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর