শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

রংপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু, আহত ২

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শনিবার, ২৭ জুলাই, ২০২৪
  • ৮৫ টাইম ভিউ

রংপুর উপজেলার খালাশপীর-নবাবগঞ্জ সড়কে ট্রাকচাপায় শাহাজাদী বেগম (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শনিবার সকাল ১০টার দিকে টুকুরিয়ার মোনাইলে ঘটনাটি ঘটে।স্থানীয়রা জানায়, উপজেলার খালাশপীর-নবাবগঞ্জ সড়কে টুকুরিয়ার মোনাইলে মালবাহী একটি ট্রাকচাপায় শাহাজাদী নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হন মোটরসাইকেল চালক মোনাজ্জল মাস্টার ও তার শিশু সন্তান। শাহাজাদী বেগম মোনাজ্জল মাস্টারের স্ত্রী।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, ‘মোনাজ্জল মাস্টার সকালে স্ত্রী ও সন্তানকে নিয়ে টুকুরিয়ার দুধিয়াবাড়ি মন্ডলপাড়ায় শ্বশুরবাড়িতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর