শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

রংপুরে সেপটিক ট্যাংকে পড়ে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৯২ টাইম ভিউ

রংপুরের মিঠাপুকুর উপজেলায় সেপটিক ট্যাংকে পড়ে এক নারী ও তার ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৬টার দিকে উপজেলার ১৩ নম্বর শাল্টি গোপালপুর ইউনিয়নের ধাপ উদয়পুর গ্রামে এ ঘটনা ঘটে বলে মিঠাপুকুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান।

নিহতরা হলেন-ওই গ্রামের বাদশা মিয়ার স্ত্রী দেলোয়ারা বেগম (৫৫), তাদের ছেলে হুদা মিয়া (৩০) ও তবারক হোসেনের ছেলে ইবলুল মিয়া (৩৫)

ওসি ফেরদৌস বলেন, “সকালে কচু শাক তুলতে গিয়ে পা পিছলে নির্মাণাধীন একটি সেপটিক ট্যাংকে পড়ে যান দেলোয়ারা। এ সময় তাকে উদ্ধার করতে নামেন ছেলে হুদা ও ইবলুল।

“এরপর দীর্ঘসময় তাদের কোনো সাড়া-শব্দ না পেয়ে মিঠাপুকুর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

পরে তাদের দুটি ইউনিট গিয়ে এক ঘণ্টার চেষ্টায় তিনজনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর