শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

রমজানে ওমরাহ নিষিদ্ধে নতুন আইন জারি

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৯৬ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : চলছে পবিত্র রমজান মাস। পবিত্র এ মাসটিকেই ওমরাহ পালনের জন্য আদর্শ মৌসুম হিসেবে গণ্য করে মুসলিম বিশ্ব। এবার এ ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ। পবিত্র রমজানে এখন থেকে একবারের বেশি ওমরাহ পালনে নিষেধাজ্ঞা জারি করেছে তারা।
রবিবার (১৭ মার্চ) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রমজান মাসে একাধিকবার ওমরাহ বা ছোট হজ পালনের জন্য অনুমতি দেওয়া হবে না।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, রমজান মাসে একবারের বেশি ওমরাহ পালনের জন্য অনুমতি দেওয়া হবে না। পাশাপাশি পবিত্র এ মাসে ওমরাহ পালনকারীদের মক্কা-মদিনায় দীর্ঘ সময় না থাকার জন্যও অনুরোধ জানানো হয়েছে।
সৌদির স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নতুন কাউকে ওমরাহ পালনের সুযোগ করে দিতে এবং অতিরিক্ত ভিড় এড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

নুসাকের তথ্য অনুযায়ী, সৌদি সরকার ওমরাহর যাবতীয় তথ্যসেবা অ্যাপের মাধ্যমে দিয়ে থাকে। ফলে এ অ্যাপের মাধ্যমে একই ব্যক্তি যদি দ্বিতীয়বার ওমরাহ পালনের জন্য আবেদন করে তাহলে তার আবেদন গ্রহণ করা হবে না। তবে অ্যাপ থেকে নতুন কেউ আবেদন করতে পারবেন।
পবিত্র রমজানে সৌদিসহ বিশ্বের অনেক মুসল্লি ওমরাহ পালনের জন্য গ্রান্ড মসজিদে ভিড় করে থাকেন। এজন্য সৌদি কর্তৃপক্ষ নিরবিচ্ছিন্নভাবে এবং ভোগান্তি ছাড়া মুসল্লিদের ওমরাহ পালন নিশ্চিতে নতুন এ পদক্ষেপ নিয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর