সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় জোর রাষ্ট্রপতির জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা ফ্রান্সে দিনভর বিক্ষোভ-সংঘর্ষ, গ্রেপ্তার ১৩১৪ বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে আবার বিদ্যুৎ পাঠাচ্ছে নেপাল অক্টোবরে ২৪ দিনে এলো ২৬৪০০ কোটি টাকার রেমিট্যান্স অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ পতিত ফ্যাসিস্টদের অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী দুই মাসে মাদক সংশ্লিষ্টতায় ২৭ পুলিশ সদস্য কারাগারে : আইজিপি বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে : শফিকুর রহমান ট্রাম্পের বিরুদ্ধে ওবামার কড়া সমালোচনা করলেন সাবেক প্রেসিডেন্ট ওবামা

রাঙামাটির কাপ্তাই হ্রদে অনির্দিষ্টকালের জন্য মাছ ধরা নিষিদ্ধ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ২২০ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : রাঙামাটির কাপ্তাই হ্রদে অনির্দিষ্টকালের জন্য মাছ ধরা নিষিদ্ধ হয়ে গেছে। জেলা প্রশাসন জারি করা এক আদেশে আজ বৃহস্পতিবার মধ্যরাত থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে- যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবত থাকবে।

হ্রদে মাছের সুষ্ঠু প্রাকৃতিক প্রজনন, বংশবৃদ্ধি ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সব ধরনের মাছ শিকার ও আহরণের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, প্রতি বছর এ মৌসুমে ১ মে থেকে কাপ্তাই হ্রদে মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়ে থাকে। কিন্তু এবার মৌসুমে এর মধ্যেই হ্রদে অতিরিক্ত পানি কমে যাওয়ায় ২০ এপ্রিল থেকে আদেশটি কার্যকর করা হয়েছে।

তিনি আরও বলেন, কাপ্তাই হ্রদে কার্পজাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন, বংশবৃদ্ধি ও উৎপাদন বাড়ানোর জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের মাছ ধরা, বিপণন, পরিবহন ও বাজারজাতের ওপর নিষেধাজ্ঞা বলবত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেছেন, আদেশ কার্যকর করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি কাপ্তাই হ্রদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নৌ-পুলিশ মোতায়েন থাকবে। পাশাপাশি মাছ শিকার বন্ধকালীন মাছের ওপর নির্ভরশীল প্রায় সাড়ে ২২ হাজার জেলে পরিবারকে বিশেষ ভিজিএফ কার্ডের মাধ্যমে ২০ কেজি করে চাল বিতরণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর