অনলাইন ডেস্ক : সোমবার (৩ জুলাই) সন্ধ্যায় এই ঘটনা ঘটে বলে রাত সাড়ে ১২টার দিকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম।
তিনি বলেন, সোমবার সন্ধ্যায় ধানমন্ডির ১৫ নম্বর এলাকার ৩/এ নম্বরের একটি ভবনের ছাদে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণের শিকার ভুক্তভোগী ওই ছাত্রী নিজে থানায় এসে অভিযোগ করেছেন। আমরা তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।ওসি পারভেজ বলেন, ভুক্তভোগী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর দাবি অনুযায়ী, আজই তাদের পরিচয়। এরপর মেয়েটিকে অভিযুক্ত ছেলেটি একটি ভবনের ছাদে নিয়ে ধর্ষণ করেন। তথ্য পাওয়ার পরে সিসিটিভি ফুটেজ দেখে মনে হয়েছে তাদের পূর্ব পরিচয় ছিল। তারা সাধারণভাবেই ওই ভবনে ঢুকেছে।
ওসি আরও বলেন, এখন পর্যন্ত জানতে পেরেছি মেয়েটির বাসা মোহাম্মদপুর এলাকায়। তিনি বাসা থেকে রাগ করে বের হয়েছেন। তিনি একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। ছেলের বিষয় এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। মেয়েটি হাসপাতাল থেকে আসার পরে বিস্তারিত বলা যাবে।