শনিবার, ২০ জুন ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে কোনো নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, সারাদেশে সতর্ক পুলিশ চীনে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু, মহাবিপদে ভারত

রাজপথে জনতার ঢল দেখে দিশেহারা হয়ে বিরোধী দলকে নির্মূলের ব্যর্থ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার : ফখরুল

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ১২৭ টাইম ভিউ

অনলাইন ডেক্স : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজপথে জনতার বিপুল ঢল দেখে সরকার দিশেহারা হয়ে বিরোধী দলকে নির্মূলের ব্যর্থ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে দলের সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।

বিবৃতিতে, বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক এমপি সালাহ উদ্দিন আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান, নির্বাহী কমিটির সহত্রাণবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলনসহ অসংখ্য নেতাকর্মীকে ‘মিথ্যা ও গায়েবি’ মামলায় কারাগারে বন্দি রাখার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, ‘উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা ও জামিন লাভের পরেও বিএনপি নেতাকর্মীদের পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে বন্দি রাখা সম্পূর্ণ অমানবিক ও রাজনৈতিক প্রতিহিংসামূলক। বিএনপিসহ বিরোধী দলের গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে রাখতে এই সরকার নিরবচ্ছিন্নভাবে এ ধরনের ন্যক্কারজনক দৃষ্টান্ত স্থাপন করছে। মানুষের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতাসহ সরকারের ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে রাজপথে জনতার বিপুল ঢল দেখে দিশেহারা হয়ে বিরোধী দলগুলোকে নির্মূলের ব্যর্থ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে শাসকগোষ্ঠী। কিন্তু নেতাকর্মীদের হামলা চালিয়ে, গুলি করে, গ্রেপ্তার করে, নির্যাতন চালিয়ে ও কারান্তরীণ রেখে ক্ষমতা টিকিয়ে রাখা যাবে না। বরং বেআইনি কর্মকাণ্ডের জন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ সরকারকে জবাবদিহির মুখোমুখি দাঁড়াতেই হবে।’

অপর এক বিবৃতিতে ফেনী জেলাধীন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুলকে আজ বৃহস্পতিবার দুপুরে গোয়েন্দা পুলিশ আটক করায় তীব্র নিন্দা ও প্রতিবাদও জানান বিএনপি মহাসচিব।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর