শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

রাজবাড়ীতে দিনব্যাপী জাতীয় গণফ্রন্টের কর্মীসভা অনুষ্ঠিত

রাজবাড়ী প্রতিনিধি:
  • আপডেটের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৭৯ টাইম ভিউ
Oplus_0

ভাত-কাপড়, জমি-কাজ, শিক্ষা, চিকিৎসা নিশ্চিত কর এবং শোষণ-বৈষম্যহীন সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠনে বাম বিকল্প গড়ে তোল’ এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে জাতীয় গণফ্রন্টের দিনব্যাপী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার জাতীয় গণফ্রন্ট রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে জেলা শহরের আজাদী ময়দান সংলগ্ন জেলা উদীচী মিলনায়তনে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

জেলা গণফ্রন্টের সমন্বয়ক মো. ছমির উদ্দিনের সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় গণফ্রন্ট কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সমন্বয়ক রজত হুদা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সদস্য মোকলেছুর রহমান ও মকসুদ আহম্মেদ মনি। এছাড়া জেলা গণফ্রন্টের সদস্য ডা. হাবিবুর রহমান, মো. শাজাহান, ওমর আলী ও মো. আলামিন প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও দেশের সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। বিভিন্ন সময়ে ক্ষমতায় আসা সরকারগুলো জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। তারা অভিযোগ করেন, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে একনায়ক সরকারের পতন ঘটলেও বর্তমান সরকার আরও বড় ফ্যাসিস্ট শাসনে পরিণত হয়েছে। দেশে স্বাধীনতা বিরোধী শক্তির উত্থান ঘটছে, যা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী।

বক্তারা আরও বলেন, মানুষের অধিকার ফিরিয়ে আনতে ও শোষণমুক্ত সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠনে বাম শক্তিকেই বিকল্প হিসেবে দাঁড়াতে হবে। এজন্য ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার পাশাপাশি প্রত্যেক কর্মীকে একে অপরের পাশে দাঁড়াতে হবে। সকলে আন্তরিকভাবে চেষ্টা করলে একটি শক্তিশালী বাম বিকল্প গড়ে তোলা সম্ভব।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর