বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ দেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী গোয়ালন্দে মাদক নিয়ে ফেসবুকে কমেন্ট করায় বাড়িঘরে হামলা ভাংচুর লুটপাট,ছেলেকে থানায় সোপর্দ করলেন পিতা মিরপুরের পল্লবীতে কুরিয়ার অফিসের সামনে ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণ, আহত কর্মী সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ১০ তাহসিফ হত্যা মামলায় দিশার ফের তিন দিনের রিমান্ড শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক হরমুজে বাংলাদেশি জাহাজ চলাচলে সহায়তা দেবে ইরান: রাষ্ট্রদূত অভিবাসন নীতি ও সীমান্ত ব্যবস্থাপনায় জোর দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধানে শিক্ষা ও চিকিৎসার অধিকার নিশ্চিতের আলোচনা আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

রাজশাহীর বাঘায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, নিহত ২

প্রতিনিধি :
  • আপডেটের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৭৯ টাইম ভিউ

রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চরাঞ্চলে জমি দখলের বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় দুজন নিহত এবং আরও দুজন আহত হয়েছেন। সোমবার সকাল ১১টার দিকে নীচ খানপুর চরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আমান মন্ডল (৩৬) ও নাজমুল মন্ডল (২৬)। আহত মুনতাজ মন্ডল (৩২) ও রাবিক হোসেন (১৮)কে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নিহার চন্দ্র মন্ডল জানান, আহতদের শরীরে অনেকগুলো গুলির চিহ্ন রয়েছে। মুনতাজের শরীরে শতাধিক, রাবিকের শরীরে প্রায় ৮০, নাজমুলের শরীরে ৩৫ এবং আমানের মাথাসহ শরীরের অন্তত পাঁচ স্থানে গুলির আঘাত পাওয়া গেছে। এ গুলির ধরন দেখে ধারণা করা হচ্ছে, পিস্তল ও রাবার বুলেট ব্যবহার করা হয়ে থাকতে পারে।

স্থানীয় সূত্র জানায়, চরের জমি দখল ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের বিরোধ চলছিল। সোমবার সকালে খড় কাটাকে কেন্দ্র করে বিরোধ চরমে ওঠে এবং এক পর্যায়ে প্রতিপক্ষের ‘কাকন বাহিনী’ নামে পরিচিত দলটির সদস্যরা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগকারী পক্ষের বেলাল হোসেন বলেন, “আমরা খড় কাটছিলাম। হঠাৎ কাকন বাহিনীর লোকজন এসে জমির দখল নিতে গুলি ছুঁড়তে শুরু করে। এতে চারজন গুলিবিদ্ধ হয়, দুজন পরে মারা যায়।”

বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মন্ডল জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মঙ্গলবার ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘটনার তদন্ত চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর