বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাতেই ইরানে কঠোর হামলা করা হবে: ট্রাম্প সাজেকে আটকা পড়েছেন ৬০০ পর্যটক, রিসোর্ট ভাড়া মওকুফের ঘোষণা নিউইয়র্কে একাধিক কূটনৈতিক বৈঠকে ব্যস্ত স্বরাষ্ট্রমন্ত্রী লক্ষ্মীপুরে জুলাই শহীদের বাসায় ভাঙচুরের চেষ্টা, নারীসহ আটক ৬ চূড়ান্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লাইনআপ, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি সমুদ্রকেন্দ্রিক নিরাপত্তা ও উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার: চিফ হুইপ নুরুল ইসলাম মনি প্রাথমিক-মাধ্যমিক শিক্ষকদের বেতন-ভাতা ও মর্যাদা পর্যায়ক্রমে বাড়ানো হবে: প্রধানমন্ত্রী উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪ টানা বৃষ্টিতে বান্দরবান ও কক্সবাজার জেলায় বন্যা পরিস্থিতির অবনতির সতর্কতা ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫১

রাতেই ইরানে কঠোর হামলা করা হবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৬ টাইম ভিউ
রাতেই ইরানে কঠোর হামলা করা হবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরানের বিরুদ্ধে বুধবার রাতেই আরও কঠোর সামরিক হামলা চালানো হবে। তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটোর শীর্ষ সম্মেলনের ফাঁকে তিনি এ সতর্কবার্তা দেন। এর আগে একই সম্মেলনে ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির ভিত্তি হিসেবে থাকা সমঝোতা কার্যত শেষ হয়ে গেছে।ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আজ রাতে আমরা তাদের ওপর খুব শক্তভাবে আঘাত হানতে যাচ্ছি।” একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ইরান প্রতিনিয়ত সমঝোতার শর্ত লঙ্ঘন করছে।

যদিও নতুন হামলার হুমকি দিলেও যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে জড়াবে কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো অবস্থান জানাননি ট্রাম্প। ন্যাটো সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ইরানি নেতৃত্বেরও কঠোর সমালোচনা করেন।

ট্রাম্পের ভাষ্য, ইরান আলোচনার মাধ্যমে হওয়া চুক্তির শর্ত মেনে চলছে না। তিনি ইঙ্গিত দেন, আগের দিনের হামলার পর বুধবার রাতেও যুক্তরাষ্ট্র নতুন সামরিক অভিযান চালাতে পারে।সাংবাদিকদের উদ্দেশে তিনি আরও বলেন, “আমি আগাম জানিয়ে রাখছি, আজ রাতে আমরা তাদের ওপর খুব কঠোর আঘাত হানব।”

এর আগে আঙ্কারায় ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রাথমিক যুদ্ধবিরতির ভিত্তি হিসেবে থাকা সমঝোতা স্মারক এখন আর কার্যকর নয়। তার এ বক্তব্যের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।তবে যুদ্ধবিরতিকে স্থায়ী চুক্তিতে রূপ দিতে ভবিষ্যতে নতুন করে আলোচনা হবে কি না, কিংবা ওয়াশিংটন পূর্ণমাত্রার সংঘাতে যাবে কি না—এ বিষয়ে তিনি কোনো নির্দিষ্ট মন্তব্য করেননি। ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না—এই অবস্থান পুনর্ব্যক্ত করে ট্রাম্প বলেন, এ লক্ষ্য অর্জনে চুক্তি থাকতেই হবে এমন নয়।

তিনি বলেন, “চুক্তি থাকুক বা না থাকুক, তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। আদৌ নতুন কোনো চুক্তি হবে কি না, তা আমি জানি না। প্রয়োজনে চুক্তি ছাড়াই আমরা এই লক্ষ্য অর্জন করতে পারি। কারণ তারা শুধু মিথ্যা বলে এবং প্রতারণা করে।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর