শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

রাশিয়ায় ড্রোন হামলায় ৪০টি বোমারু বিমান ধ্বংসের দাবি ইউক্রেইনের

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ২৫৫ টাইম ভিউ

রাশিয়ার বিমানবাহিনীর ওপর অন্যতম সাহসী হামলা চালিয়েছে ইউক্রেন। ড্রোন ব্যবহার করে এই হামলায় ৪০ টিরও বেশি রুশ বোমারু বিমান ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা (এসবিইউ)। এক বিবৃতিতে এসবিইউ বলেছে—‘শত্রু রাশিয়ার কৌশলগত বোমারু বিমানগুলো একের পর এক আগুনে পুড়ছে।’

সংস্থাটি জানিয়েছে, বোমারু বিমান ধ্বংসের লক্ষ্যে একটি বড় পরিসরের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানের আওতায় ৪০ টিরও বেশি বিমানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

বাংলাদেশ সময় আজ (১ জুন) সন্ধ্যা ৭টায় এক লাইভ প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, হামলাটির খবর জানিয়ে নাটকীয় একটি ভিডিও প্রকাশ করেছে এসবিইউ। এই ভিডিওতে সাইবেরিয়ার ইরকুৎস্ক অঞ্চলের বেলায়া বিমানঘাঁটিতে ড্রোন হামলার দৃশ্য দেখা যায়। ফুটেজে বিস্ফোরণের আওয়াজ, আগুন ও ধোঁয়ার কুণ্ডলী স্পষ্টভাবে ধরা পড়ে।

প্রতিবেদন অনুযায়ী, আরেকটি হামলা চালানো হয়েছে মুরমানস্কের কাছে ওলেনিয়া বিমানঘাঁটিতে। রুশ সংবাদমাধ্যমও হামলার খবর নিশ্চিত করেছে এবং দাবি করেছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। ইরকুৎস্কের ঘটনাও তারা রিপোর্ট করছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর