শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু বিএনপি গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না: নাহিদ ইসলাম মাদক কারবারির রাজনীতি করার অধিকার নেই, যুদ্ধ অব্যাহত থাকবে: ইশরাক সরকার গঠনে রোববার প্রার্থীর নাম ঘোষণা করবেন ইসরাইলের প্রেসিডেন্ট কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত

রাশিয়ার সাহায্য নিতে মস্কোতে যাচ্ছে মাহমুদ আব্বাস

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৯৬ টাইম ভিউ

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তিন দিনের রাষ্ট্রীয় সফরে রাশিয়া পৌঁছেছেন। এ সফরে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গাজা পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন মস্কোতে নিয়োজিত ফিলিস্তিনের রাষ্ট্রদূত আবদেল হাফিজ নোফাল। খবর তাসের।

আবদেল হাফিজ জানান, সোমবার বিকেলে মাহমুদ আব্বাস মস্কোতে পৌঁছান। মঙ্গলবার (১৩ আগস্ট) তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করবেন বলে জানান মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলোর জন্য নিযুক্ত রুশ প্রেসিডেন্টের বিশেষ প্রতিনিধি ও পরারাষ্ট্র প্রতিমন্ত্রী মিখাইল বোগদানোভ।

বৈঠকে দুই নেতা গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে গাজার যে পরিস্থিতি, তা নিয়ে আলোচনা করবেন বলে জানান রাষ্ট্রদূত। তিনি বলেন, তারা যুদ্ধ বন্ধে রাশিয়ার ভূমিকা নিয়ে আলোচনা করবেন। রাশিয়া কী করতে পারে, তা নিয়ে কথা বলবেন।

রাশিয়ার সঙ্গে ফিলিস্তিনের সুসম্পর্কের প্রসঙ্গ টেনে হাফিজ নোফাল বলেন, আমরা অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক ঘনিষ্ঠ। চলমান পরিস্থিতিতে আমাদের পরস্পরের সঙ্গে আলাপ-আলোচনা করা দরকার।

বছরের পর বছর ধরে রাশিয়া মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রক্ষা করে চলছে। এর মধ্যে ইসরায়েল ও ফিলিস্তিনও রয়েছে। কিন্তু ইসরায়েল-হামাস যুদ্ধ ও ইউক্রেনে রাশিয়ার নিজেদের আগ্রাসনের পর মধ্যপ্রাচ্যে ইসরায়েলের শত্রু হামাস ও ইরানের সঙ্গে সম্পর্ক বাড়িয়েছেন পুতিন। ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় ইসরায়েল যে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে, সেগুলোর সমালোচনা করে যাচ্ছে রাশিয়া। একই সঙ্গে গাজা হামলায় সংযম দেখাতে আহ্বান জানিয়ে আসছে মস্কো।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর