শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী! হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু বিএনপি গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না: নাহিদ ইসলাম

রেলওয়ে কর্মীর কামড়ে সাপের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৯৪ টাইম ভিউ

সাপ দেখলে ভয়ে রীতিমতো হাত-পা ঠান্ডা হয়ে যায় মানুষের, সেই সাপকেই কামড়ে দিলেন এক ব্যক্তি! প্রতিশোধ নিতেই এমন কাজ করেছেন তিনি। পাল্টা কামড়ে মৃত্যু হয়েছে সাপটির। অদ্ভুত এ ঘটনা ঘটেছে ভারতের বিহার রাজ্যে। শুক্রবার (৫ জুলাই) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এমন তথ্য দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রাতের খাবার খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেলেন এক রেলওয়ে কর্মী। এসময় হঠাৎ এক সাপ তাকে কামড়ে দেয়। কী করবেন বুঝতে না পেরে আক্রমণকারী সাপকেই পাল্টা দু’বার কামড়ে দেন ওই ব্যক্তি। জীবন-মৃত্যুর এই লড়াইয়ে ওই রেলওয়ে কর্মী বেঁচে গেলেও মৃত্যু হয়েছে সাপটির। ভুক্তভোগী ওই ব্যক্তির নাম সন্তোষ লোহার। তিনি বিহারের নওয়াদার রাজৌলির একজন রেল কর্মচারী।

স্থানীয় এক পৌরাণিক কাহিনী বিশ্বাস করে তিনি দ্রুত সাপটিকে ধরে দু’বার কামড়ে দেন। ওই এলাকায় এটি বিশ্বাস করা হয় যে, কামড় দেয়া সাপকে পাল্টা কামড়ে দিলে বিষের ক্ষতিকর প্রভাবকে উল্টে দেয়া সম্ভব।

সৌভাগ্যবশত, ওই রেলওয়ের কর্মীর সহকর্মীরা সঙ্গে ছিলেন। তারাই তাকে দ্রুত রাজৌলি মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে ডা. সতীশ চন্দ্র সিনহা তাকে দ্রুত চিকিৎসা করেন। হাসপাতালে নেয়ার পর দ্রুতই চিকিৎসায় সাড়া দেন সন্তোষ। শারীরিক অবস্থা স্থিতিশীল বুঝে পরের দিন সকালেই চিকিৎসকেরা ছেড়ে দেন ওই রেলওয়ে কর্মীকে।

ডা. সিনহাও নিশ্চিত করেছেন, লোহার চিকিৎসায় ভালোভাবে সাড়া দিয়েছেন এবং পরের দিন সকালে তাকে ছেড়ে দেয়া হয়েছে। অবশ্য সাপের কামড় খেয়ে সন্তোষ প্রাণে বাঁচলেও, বাঁচেনি সাপটি। মানুষের কামড় খেয়ে মৃত্যু হয়েছে তার।

এই ঘটনাটি সাপের কামড়কে কেন্দ্র করে ওই অঞ্চলে প্রচলিত লোককাহিনীর ওপরেই জোর দিচ্ছে। সেখানে স্থানীয়দের মধ্যে বিশ্বাস, কামড় দেয়া সাপকে উল্টো কামড়ানোর ফলে বিষের মারাত্মক প্রভাব সাপের মধ্যেই ফেরত যায়। রেলওয়ে কর্মী সন্তোষ লোহারের ক্ষেত্রেও হয়তো তেমনই কিছু ঘটেছে বলে মনে করছেন কেউ কেউ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর