শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম :
  • আপডেটের সময় : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ১০০ টাইম ভিউ

ভারী বৃষ্টিপাতের কারণে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে আটজন রোহিঙ্গা ও দুইজন বাংলাদেশি। গতকাল মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার (১৯ জুন) সকাল পর্যন্ত উখিয়ার ১, ৮, ৯, ১০ ও ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ১ নম্বর ক্যাম্পের এফ-৫ ব্লকের সুলতান আহমদের মেয়ে পুতনী বেগম (৩৪), ৮ নম্বর ক্যাম্পের বি-৮২ ব্লকের মো. হারেজ (৪), ৯ নম্বর ক্যাম্পের চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকার আলী জহুরের ছেলে মো. হোসেন আহমেদ (৫০), আই-৪ ব্লকের আলী জোহারের মেয়ে আনোয়ারা বেগম (১৮) ও মো. জামালের ছেলে মো. সালমান (৩), ১০ নম্বর ক্যাম্পের আবু মেহের (২৫), শাহানা (২২), আবুল কালাম (৫০) ও সেলিমা খাতুন (৪৫) এবং ১৪ নম্বর ক্যাম্পের উখিয়ার থাইংখালী এলাকার শাহ আলমের ছেলে আব্দুল করিম (১২)।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনী জানান, ভারী বৃষ্টিপাতের কারণে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১০ জনে হয়েছে। ঝুঁকিপূর্ণ যেসব বসতি আছে তাদের সরানোর কাজ চলমান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর