শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

লাকসামে ছেলের দায়ের কোপে মায়ের মৃত্যু

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৯২ টাইম ভিউ

কুমিল্লার লাকসামে মানসিক ভারসাম্যহীন ছেলের দায়ের কোপে মা নুর জাহান বেগমের (৯০) মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা তিনটায় লাকসাম উপজেলার উত্তর এলাইস গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভারসাম্যহীন আসাদুজ্জামান বাহারকে (৫০) আটক করে স্থানীয় ব্যক্তিরা পুলিশে দিয়েছেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য হানিফ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসাদুজ্জামান বাহার দীর্ঘ ২০ বছর ধরে মানসিক ভারসাম্যহীন। আজ শুক্রবার বিকেলে মা নুরজাহান বেগম ঘরে বসেছিলেন। ছেলে আসাদুজ্জামান হঠাৎ উত্তেজিত হয়ে রান্নাঘর থেকে দা নিয়ে মাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই নুরজাহান বেগমের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন বাহারকে আটক করে পুলিশকে খবর দেন।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ছেলে আসাদুজ্জামান বাহারকে আটক করা হয়েছে। তাঁর মা নুরজাহান বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর