শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী! হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু বিএনপি গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না: নাহিদ ইসলাম মাদক কারবারির রাজনীতি করার অধিকার নেই, যুদ্ধ অব্যাহত থাকবে: ইশরাক সরকার গঠনে রোববার প্রার্থীর নাম ঘোষণা করবেন ইসরাইলের প্রেসিডেন্ট কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

লিসবন দূতাবাসে অব্যবস্থাপনা ও নোংরা পরিবেশ, ভোগান্তিতে প্রবাসীরা

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ৯২ টাইম ভিউ

নোংরা পরিবেশ আর নানা অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের বিরুদ্ধে। প্রবাসীদের অভিযোগ দায়িত্বে থাকা কর্মকর্তাদের উদাসীনতায় পাসপোর্ট নবায়নে দীর্ঘসূত্রতাসহ দূতাবাস সেবা নিতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন তারা।

২০২০ সালের ডিসেম্বরে বাংলাদেশ সরকারের কেনা নিজস্ব চ্যান্সারিতে সুবিশাল পরিসরে সেবা কার্যক্রম শুরু করে পর্তুগালে বাংলাদেশ দূতাবাস। কনস্যুলার সেবাসহ বিভিন্ন কাজে প্রতিদিন লিসবনের এই মিশনে আসেন কয়েকশো প্রবাসী বাংলাদেশি।

এ ছাড়া বিভিন্ন উৎসব উপলক্ষ ছাড়াও ভিসা বা অন্যান্য ইস্যুতে দূতাবাসে আসেন পর্তুগিজ নাগরিকসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা।
তবে দূতাবাসের ভেতরে নোংরা পরিবেশ ও নানা অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে কর্মকর্তাদের বিরুদ্ধে। মোবাইলে ধারণকৃত একটি ভিডিওতে দেখা যায়, বাংলাদেশ দূতাবাসে ওয়েটিং রুমের মেঝেতে ধুলার স্তর। দেখেই আঁচ করা যায় ধোঁয়া মোছা হয়নি দীর্ঘদিন। 
 
দূতাবাসের টয়লেটের চিত্র আরও খারাপ। দীর্ঘ সময় পরিষ্কার পরিচ্ছন্ন না করায় অনেকটা ব্যবহার অনুপযোগী দূতাবাসে আসা সেবা প্রত্যাশীদের জন্য নির্দিষ্ট টয়লেট। ফলে জরুরি প্রয়োজনে বাধ্য হয়ে তাদের যেতে হয় আশেপাশের কোন স্থাপনায়।
পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি প্রবাসীদের পাসপোর্ট পেতে দীর্ঘসূত্রতার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদাসীনতাকে দায়ী করেন ভুক্তভোগীরা। রয়েছে সেবা প্রত্যাশীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর