শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

লোহিত সাগরে মার্কিন বাহিনীর হামলায় ১০ হুথি যোদ্ধা নিহত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ১৪৬ টাইম ভিউ

 আন্তর্জাতিক ডেস্ক : লোহিত সাগরে মার্কিন বাহিনীর হামলায় ইরান সমর্থিত ইয়েমেরনের ১০ হুতি বিদ্রোহী নিহত হয়েছেন। সেই সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীটির তিনটি নৌকা সাগরে ডুবে গেছে। বিষয়টি নিশ্চিত করে এর প্রতিশোধের ঘোষণা দিয়েছে হুতি। রোববারের (৩১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদন জানিয়েছে, ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান হামলায় ফিলিস্তিনের সশস্ত্র সংগঠনটিকে সমর্থন দিয়ে আসছে হুতি বিদ্রোহীরা। হামাসের সঙ্গে সংহতি প্রকাশ করে লোহিত সাগর ব্যবহার করা জাহাজে হামলা চালাচ্ছে তারা। এর জেরে রুটটি ব্যবহার বন্ধের ঘোষণা দিয়েছে বেশ কয়েকটি জাহাজ কোম্পানি। ওই রুটটিতে নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ।

ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, সিঙ্গাপুরের পতাকাবাহী, ডেনমার্কের মালিকানাধীন মারস্ক হ্যানজঘউয়ে হামলার চেষ্টা হয়। এ সময় তারা সহায়তা চায়। তাদের দুর্দশার জবাবে নৌবাহিনী সাড়া দিয়েছে।
এর আগে কার্গো জাহাজটিকে লক্ষ্য করে দুটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রে নিক্ষেপ করা হয়। এরমধ্যে একটি ক্ষেপণাস্ত্র মার্কিন বাহিনী গুলি করে ভূপাতিত করে। আর অন্যটি মারস্ক হ্যানজঘউয়ে আঘাত করে।
এক বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, সাহায্যের জন্য গেলে হুতিরা মার্কিন হেলিকপ্টারগুলোতে গুলি চালায়। আত্মরক্ষার্থে গুলি করে কার্গো জাহাজের ২০ মিটার বা ৬৫ ফুটের মধ্যে আসা চারটি ছোট নৌকার মধ্যে তিনটি ডুবিয়ে দেয়। এতে ওই তিন নৌকায় থাকা সবাই নিহত হয়।

ইয়েমেনের বিদ্রোহীদের দখলে থাকা হোদেইদা বন্দরের একজন নামপ্রকাশ না করার শর্তে বলেন, হোদেইদা সমুদ্রে একটি জাহাজ থামানোর চেষ্টাকারী হুতি নৌকাগুলোতে মার্কিন হামলায় ১০ জন নিহত ও দুজন আহত হয়েছে। হোদেইদা বন্দরের আরেকটি সূত্র বলেন, জীবিত চারজন বন্দরে ফিরতে সক্ষম হয়েছে। এর মধ্যে আহত দুজনকে হাসপাতালে নেয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর