শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

শাহ আমানত বিমানবন্দরে স্বর্ণসহ অভিনেত্রী আটক

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৯০ টাইম ভিউ

দুবাই থেকে আসা একটি ফ্লাইটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নাট্যাভিনেত্রীসহ দুই যাত্রীর কাছ থেকে ৭৩৩ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে। এ সময় তাদের আটক করা হয়। দুজনের কাছ থেকে আনুমানিক ৬৮ লাখ ৯৬ হাজার ৪৬২ টাকা রাজস্ব আদায় করা হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে চট্টগ্রাম বিমানবন্দর টিম ও শুল্ক গোয়েন্দা যৌথভাবে বিজি-১৪৮ ফ্লাইটের বিমানে তাদের তল্লাশির মাধ্যমে এসব স্বর্ণ জব্দ করা হয়। এ বিষয়ে নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল। আটক দুই যাত্রী হলেন নাট্যাভিনেত্রী অনামিকা জুথী। তার বাড়ি ঢাকার মিরপুর। অপরজন হলেন চট্টগ্রাম রাউজানের মোহাম্মদ রায়হান ইকবাল।

জনসংযোগ কর্মকর্তা জানান, আটক দুই যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮নং ফ্লাইটে দুবাই চট্টগ্রাম-ঢাকাযোগে দুবাই হতে সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

এতে ১নং যাত্রী অনামিকা যুথী তার দুই হাতে চুড়িগুলো স্কচটেপ দিয়ে আটকিয়ে এবং চেইনগুলো তাদের গলায় সুকৌশলে লুকিয়ে বহন করছিলেন। এছাড়া স্বর্ণালংকারগুলো তারা তাদের হাতব্যাগে বহন করছিলেন। এতে চুড়ি, চেইন ও হোয়াইট গোল্ডের চেইনসদৃশ নিখাঁদ স্বর্ণ (৫৪৩ গ্রাম, ২৪ ক্যারেট) এবং ১৯০ গ্রাম স্বর্ণালংকারসহ (২২ ক্যারেট) মোট ৭৩৩ গ্রাম স্বর্ণ পাওয়া যায়।

অভিযানের নেতৃত্বে থাকা কাস্টম হাউস কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া স্বর্ণ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হচ্ছে। আটক যাত্রীদের এভিয়েশন রুল অনুযায়ী ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রেরণ করা হয়েছে। যেহেতু তারা ঢাকার যাত্রী ছিলেন।

এ বিষয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ঢাকায় তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। প্রায়শই মধ্যপ্রাচ্যে দুজনেই যাতায়াত করেন। এছাড়া মহিলাযাত্রী বাংলাদেশের নাট্যাঙ্গনে নিয়মিতভাবে অভিনেত্রী হিসেবে কাজ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর