শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চলমান তাপপ্রবাহে বাড়ছে হিট স্ট্রোকের শঙ্কা শিশু রামিসাকে হত্যা : মামলার ১৯ দিনের মাথায় রায় হচ্ছে ৭ জুন মুখ খোলো মমতা জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর অভিযোগ, ওসিসহ পাঁচ পুলিশ প্রত্যাহার নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার আইভীর মুক্তির পর বাড়ির সামনে বাড়তি নিরাপত্তা ও পুলিশি নজরদারি ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি মাউশির কড়া নির্দেশনা

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১৩৫ টাইম ভিউ
শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি মাউশির কড়া নির্দেশনা

সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বার্ষিক, নির্বাচনি ও জুনিয়র বৃত্তি পরীক্ষা নির্ধারিত সময়েই নেওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এই নির্দেশ পালনে কোনো ধরনের ব্যত্যয় ঘটলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলেও মাউশি কঠোরভাবে সতর্ক করেছে।  Primary & Secondary Schooling (K-12)

অধিদপ্তরের সরকারি মাধ্যমিক শাখা থেকে সোমবার (১ ডিসেম্বর) সকালে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়। মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক খান মঈনউদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত এক পরিপত্রে এই নির্দেশনা দেওয়া হয়।

মাউশির নির্দেশ অনুযায়ী, দেশব্যাপী সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিম্নোক্ত পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে:বার্ষিক পরীক্ষা: গত ২০ নভেম্বর থেকে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত চলবে।নির্বাচনী পরীক্ষা: ২৭ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে।

জুনিয়র বৃত্তি পরীক্ষা: আগামী ২৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী অনুষ্ঠিত হবে।মাউশি সতর্ক করে বলেছে, এসব পরীক্ষা গ্রহণে কোনো শিক্ষক বা কর্মকর্তার কোনো ধরনের শৈথিল্য বা অনিয়ম পরিলক্ষিত হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর