শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

সাংবাদিক তুহিন হত্যার আসামি স্বাধীনের ঘাড়ে ট্যাটু, লেখা ‘ডেঞ্জার’

গাজীপুর প্রতিনিধি:
  • আপডেটের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৮০ টাইম ভিউ

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলা অন্যতম আসামি স্বাধীনের ঘাড়ে একটি ট্যাটু আঁকা রয়েছে। সেই ট্যাটুতে ইংরেজিতে লেখা  ‘ডেঞ্জার’। গ্রেপ্তারের পর স্বাধীনের একটি ছবি শনিবার (৯ আগস্ট) দুপুরে গাজীপুরের এক সাংবাদিক তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন। ওই ছবিতে স্বাধীনের ঘাড়ে আঁকা ট্যাটুতে ইংরেজিতে ‘ডেঞ্জার’ লেখা দেখা গেছে।

গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা মসজিদ মার্কেট এলাকায় সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পরদিন শুক্রবার বাসন থানায় মামলা করেন তুহিনের বড় ভাই। মামলায় ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়। পর পুলিশ সিসিটিভি ফুটেজে হত্যায় জড়িতদের শনাক্ত করে সাত আসামিকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে স্বাধীন অন্যতম আসামি। গ্রেপ্তার অন্যরা হলেন— কেটু মিজান, তার স্ত্রী গোলাপী, আলামিন, শাহজালাল, ফয়সাল ও সুমন।

এদিজে শনিবার সংবাদ সম্মেলন করে গাজীপুর র‍্যাব-১-এর কম্পানি কমান্ডার এসপি কে এম এ মামুন খান চিশতী জানিয়েছেন, ছিনতাইয়ের ভিডিও ধারণ করায় তুহিনকে হত্যা করা হয় বলে দায় স্বীকার করেছে স্বাধীন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর