শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চলমান তাপপ্রবাহে বাড়ছে হিট স্ট্রোকের শঙ্কা শিশু রামিসাকে হত্যা : মামলার ১৯ দিনের মাথায় রায় হচ্ছে ৭ জুন মুখ খোলো মমতা জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর অভিযোগ, ওসিসহ পাঁচ পুলিশ প্রত্যাহার নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার আইভীর মুক্তির পর বাড়ির সামনে বাড়তি নিরাপত্তা ও পুলিশি নজরদারি ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

সিন্ডিকেট সভায় পাঁচ ছাত্রীকে স্থায়ী বহিস্কার

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ১৬৬ টাইম ভিউ

অনলাইন ডেক্স : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আলোচিত ছাত্রী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত পাঁচ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। সোমবার (২১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ২৬০তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সভা শেষে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী সিন্ডিকেট এই সিদ্ধান্ত নিয়েছে।

সম্পর্কিত খবর
আদালত থেকে ২৩ আগস্টের মধ্যে ওই ঘটনায় চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আদালতে পাঠাতে বলা হয়েছে। আমরা নির্ধারিত সময়ের মধ্যেই আদালতে পাঠাব।’ এর আগে ছাত্র শৃঙ্খলা কমিটির মাধ্যমে ওই পাঁচ ছাত্রীকে এক বছরের জন্য বহিষ্কার করেছিল কর্তৃপক্ষ। ২৬ জুলাই বিষয়টি নিয়ে উচ্চ আদালতে করা রিট পিটিশনের শুনানিতে বিশ্ববিদ্যালয়ের দেওয়া শাস্তিকে অপর্যাপ্ত ও বিধিবহির্ভূত আখ্যা দিয়ে ওই বহিষ্কারাদেশ বাতিল করেন আদালত।

বহিষ্কার হওয়া অভিযুক্তরা হলেন শাখা ছাত্রলীগের বহিষ্কৃত সহসভাপতি পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সানজিদা চৌধুরী অন্তরা এবং ছাত্রলীগকর্মী ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তাবাসসুম ইসলাম, মোয়াবিয়া জাহান, আইন বিভাগের ইসরাত জাহান মীম, চারুকলা বিভাগের হালিমা খাতুন উর্মী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর