শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা ডুবে দুই তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ৯৩ টাইম ভিউ

সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা ডুবে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন। শনিবার (৬ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার রেশমবাড়ির পথে পোতাজিয়া চারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলা পৌর শহরের দারিয়াপুর মহল্লার শাহ আলমের ছেলে সজল (১৬) ও একই মহল্লার তৌহিদের ছেলে তন্ময় (১৮)।শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশনের ডিউটি অফিসার মকবুল হোসেন জানান, তারা ৯ জন একটি নৌকা নিয়ে ঘুরতে গিয়েছিলেন। এ সময় নৌকাটি রেশমবাড়ির পথে পোতাজিয়া চারমাথা এলাকায় পৌঁছাতেই ডুবে যায়। পরে স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা দুজনের মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবুজ রানা বলেন, রেশমবাড়ি এলাকায় একটি নৌকাডুবির ঘটনায় দুইজন মারা গেছেন ও একজন আহত হয়েছেন। নিহতদের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। আহত ব্যক্তিও সেখানেই চিকিৎসা নিচ্ছেন। আমি সেখানেই যাচ্ছি, এরপর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর