মধ্য সিরিয়ায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন।
সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, রোববারের (৮ সেপ্টেম্বর) এই হামলার পর হামার পশ্চিমে মাসয়াফ শহরের কাছে আগুন লেগে যায়। পরে হতাহতের এই ঘটনা ঘটে।
একজন নিরাপত্তা কর্মকর্তা সানাকে বলেছেন যে ইসরায়েল লেবাননের আকাশসীমা থেকে সিরিয়ার বেশ কয়েকটি সামরিক কিস্তির বিরুদ্ধে ‘বায়বীয় আগ্রাসন’ শুরু করে। সূত্রটি আরও জানিয়েছে, সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।
কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ইসরায়েলি জেট বিমানগুলো লেবানন থেকে সিরিয়ার বিরুদ্ধে আক্রমণ শুরু করেছে। সম্ভবত তারা সিরিয়ার আকাশসীমা এড়াতে চেয়েছে। কারণ যেখানে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রসহ একাধিক আঞ্চলিক এবং আন্তর্জাতিক বাহিনী কাজ করে। মাসয়াফের পাবলিক হাসপাতালের পরিচালক বলেছেন, হতাহতরা বেসামরিক নাগরিক।