শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

সিরিয়ার কনস্যুলেট ভবনে হামলার কারণে ভয়াবহ শাস্তি পাবে ইসরাইল : হিজবুল্লাহ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ১২৫ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের ইরান-সমর্থিত হিজবুল্লাহ সতর্ক করে বলেছে, ইসরাইল সিরিয়ার দামেস্কোতে দেশটির কনস্যুলেট ভবনে হামলায় উচ্চপর্যায়ের ইরানি বিপ্লবী গার্ডদের (আইআরজিসি) হত্যার জন্য ‘ভয়াবহ শাস্তি’ পাবে।

মঙ্গলবাল হিজবুল্লাহ এক বিবৃতিতে এ কথা জানায়।

হিজবুল্লাহ বলেছে, ‘অবশ্যই, শত্রুদের শাস্তি ও প্রতিশোধ না নিয়ে এই অপরাধকে ক্ষমা করা যাবে না।’

গত ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহ তার মিত্র হামাসের সমর্থনে ইসরাইলের সাথে প্রায় প্রতিদিনই আন্তঃসীমান্তে গুলি বিনিময় করছে।

আইআরজিসি জানিয়েছে, ইসরাইলি হামলায় ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি এবং আরেকজন উচ্চপদস্থ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাদি হাজি রাহিমিসহ সাতজন আইআরজিসি সদস্য নিহত হয়েছে।

ব্রিটেন-ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, হামলায় ১১ জন নিহত হয়েছে, যার মধ্যে আট ইরানি, দু’জন সিরিয়ান এবং একজন লেবানিজ। এদের সবাই যোদ্ধা।

হিজবুল্লাহ বলেছে, ‘জাহেদি লেবাননে প্রতিরোধের কাজকে বিকাশ ও অগ্রসর করার জন্য বহু বছর ধরে সমর্থন, ত্যাগ এবং অধ্যবসায়কারী প্রথম একজন।’

অবজারভেটরি জানিয়েছে, জাহেদি ফিলিস্তিন, সিরিয়া এবং লেবাননের জন্য ইরানের অভিজাত কুদস ফোর্সের নেতা হিসেবে কাজ করেছিলেন। তিনি তার সহযোগী এবং তিনটি দেশের একই কুদস ফোর্সের প্রধান স্টাফসহ নিহত হয়েছেন।

ইসরায়েল বলেছে, তারা প্রকাশিত রিপোর্ট সম্পর্কে এই মুহূর্তে কোনো মন্তব্য করবে না।

তবে ইরানি কর্মকর্তারা গাজা যুদ্ধের কারণে ইসরাইল এবং ইরানের মিত্রদের সাথে আরো সহিংসতার আশঙ্কায় কঠোর প্রতিক্রিয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

সূত্র : বাসস

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর