শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

সীমান্ত অতিক্রম করায় পাকিস্তানিকে গুলি করে হত্যা করল ভারতীয় বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১২৪ টাইম ভিউ

ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওই ব্যক্তি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতের দিকে এগিয়ে আসছিলেন এবং সতর্ক করার পরও থামেননি।

শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় গুজরাট রাজ্যের বানাসকাঁঠা জেলায় আন্তর্জাতিক সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিএসএফ বলছে, সীমান্তে কাছাকাছি ভারতের দিকে এগোতে থাকে ওই ব্যক্তি। তাকে থামতে বলা হলেও সে অগ্রসর হওয়ায় গুলি করতে বাধ্য হয় তারা।

নিহত পাকিস্তানের পরিচয় বা সীমান্তে অগ্রসরের চেষ্টার পিছনের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি বিএসএফ। এ বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকেও কোনো জবাব পাওয়া যায়নি।এমন এক সময়ে এই গুলির ঘটনা ঘটেছে যখন দুই প্রতিদ্বন্দ্বী পরমাণু শক্তিধর দেশ ভারত ও পাকিস্তান মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এর আগে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে তীব্র সংঘর্ষে বৃহস্পতিবার (২২ মে) একজন ভারতীয় সেনা নিহত হন। ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস এক বিবৃতিতে জানায়, গোলাগুলিতে সেনাসদস্য গুরুতর আহত হন এবং সব ধরনের চিকিৎসা প্রচেষ্টা সত্ত্বেও তিনি মারা যান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর