শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

সুইডেনে তাপমাত্রা মাইনাস ৪৪ ডিগ্রি

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ১১৯ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : চলতি শীত মরসুমে কয়েক দশকের রেকর্ড ভেঙ্গে ফেলেছে সুইডেনের তাপমাত্রা। দেশটির উত্তরাঞ্চলের ভিটাঙ্গি গ্রামের তাপমাত্রা চলতি মাসের প্রথম সপ্তাহে মাইনাস ৪৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে, যা দেশটির গত ৫৮ বছরের মধ্যে সর্বনিম্ন।

সুইডিশ মেটিরোলজিক্যাল অ্যান্ড হাইড্রোলজিক্যাল ইনস্টিটিউট (এসএমএইচআই) মঙ্গলবার জানিয়েছে, কিরুনা পৌরসভার ভিটাঙ্গিতে ৫ জানুয়ারি রেকর্ড-ভাঙা শীতল আবহাওয়া দেখা গেছে। ওইদিন সেখানকার তাপমাত্রা মাইনাস ৪৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস (মাইনাস ৪৮ দশমিক ২ ডিগ্রি ফারানহাইট) রেকর্ড করা হয়।

এই ধরনের শীতল আবহাওয়ার রেকর্ড সম্পর্কে আরও নিশ্চিত হওয়ার জন্য জনসাধারণের কাছে ঘোষণাটি বিলম্বিত করেছেন বিশেষজ্ঞরা।

১৯৬৬ সালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছিল সুইডেন। তখন দেশটির নরবোটেন অঞ্চলের তাপমাত্রা মাইনাস ৫২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে (মাইনাস ৬২ দশমিক ৬ ডিগ্রি ফারানহাইট) নেমেছিল।
খবর আনাদোলু এজেন্সি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর