বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক হরমুজে বাংলাদেশি জাহাজ চলাচলে সহায়তা দেবে ইরান: রাষ্ট্রদূত অভিবাসন নীতি ও সীমান্ত ব্যবস্থাপনায় জোর দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধানে শিক্ষা ও চিকিৎসার অধিকার নিশ্চিতের আলোচনা আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তার রদবদল শ্রমিকদের কাজে ফেরার আহ্বান গার্মেন্টস মালিকদের বরগুনায় যৌন নিপীড়ন থেকে বাচতে চলন্ত অটো থেকে লাফ দিল দ্বাদশ শ্রেণীর ছাত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বছরে ১৫৪ কোটি ডলার বিনিয়োগ প্রয়োজন শ্রমিকদের আন্দোলনে ফ্যাসিস্টরা ঢুকলে দায় সরকারের: নাহিদ ইসলাম

সুনামগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ১১, আহত অন্তত ২০

সুনামগঞ্জ প্রতিনিধি :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৫৪ টাইম ভিউ

সুনামগঞ্জের দিরাই উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১১ জন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার কুলঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কুলঞ্জ গ্রামের সাবেক ইউপি সদস্য ইলিয়াস মিয়া ও বর্তমান সদস্য মাহবুব মিয়া সমর্থকদের মধ্যে এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এর জেরে বিকেলে উভয়পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। এ সময় দুই পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র ব্যবহার করে একে অপরের ওপর হামলা চালায়।

সংঘর্ষে আহতদের মধ্যে ১১ জন গুলিবিদ্ধ হন। দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. পিন্টু দাস বলেন, “গুলিবিদ্ধসহ আহত ২০ জনকে হাসপাতালে আনা হয়েছে। গুরুতর আহতদের মধ্যে বশর মিয়া তালুকদার (৬০), ফুল মিয়া তালুকদার (৪৫), আলফু মিয়া তালুকদার (৩৫), কায়েস মিয়া তালুকদার (৫৫), ইকবাল মিয়া তালুকদার (৩২), কাহার মিয়া তালুকদার (৪০), জহির মিয়া তালুকদার (৪৫) ও কিশোর মাহিম (১৪)-কে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।” বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) উত্তম কুমার বলেন, “ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে বলে জানিয়েছে প্রশাসন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর