শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

সৌদি আরবসহ ছয়টি দেশের নাগরিকদের তুরস্কে প্রবেশে ভিসা লাগবে না

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৪১ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : ভ্রমণের উদ্দেশে সৌদি আরবসহ ছয়টি দেশের নাগরিকদের তুরস্কে প্রবেশের জন্য ভিসার প্রয়োজন হবে না বলে ঘোষণা দিয়েছে তুরস্ক সরকার। শুক্রবার (২২ ডিসেম্বর) এ সিদ্ধান্ত জারি করা হয়, তবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে শনিবার। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম ডেইলি সাবাহ।

তুরস্কে যেতে ভিসার প্রয়োজন হবে না এমন দেশ গুলো হলো: সৌদি আরব, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান।

প্রতিবেদনে বলা হয়, উপরোক্ত দেশের পাসপোর্টধারী নাগরিকদের ভিসা ছাড় দেয়ার সিদ্ধান্ত জারি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তুরস্কের নতুন এই ঘোষণায় উল্লেখিত ছয় দেশের নাগরিক ভিসা ছাড়াই প্রতি ১৮০ দিনে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত দেশটিতে ভ্রমণ করার সুযোগ পাবেন।

এর আগে পর্যটন খাতের উন্নয়নে সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশের জন্য ভিসামুক্ত প্রবেশের সুবিধা চালু করেছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কাসহ বেশ কিছু দেশ। এবার প্রায় একই ধরনের উদ্যোগ নিলো তুরস্ক।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর