শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

স্ত্রীর বিলাসী শখ পূরণে চোর হলেন বিবিএ পাস তরুণ

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ২০৪ টাইম ভিউ

স্ত্রীর বিলাসী জীবনধারা বজায় রাখতে গিয়ে নিজের শিক্ষাগত যোগ্যতা ও সামাজিক মর্যাদা বিসর্জন দিলেন ভারতের রাজস্থানের এক বিবিএ পাস যুবক। ভালো বেতনের চাকরি ছেড়ে অবশেষে বেছে নেন চুরির পথ। ঘটনাটি রাজস্থানের জয়পুরে ঘটেছে এবং তা প্রকাশ্যে আসার পর বিস্ময় ছড়িয়েছে সামাজিক মাধ্যমে।

সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি জয়পুরের ট্রান্সপোর্ট নগর এলাকায় প্রকাশ্যে এক নারীর গলা থেকে সোনার চেন ছিনতাই হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোরের পরিচয় জানতে পারে।পরিচয় মিলতেই শুরু হয় অভিযান। শুক্রবার অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত যুবকের নাম তরুণ পারেক, যিনি রাজস্থানের জমওয়ারমগড় গ্রামের বাসিন্দা।

পুলিশি জিজ্ঞাসাবাদে তরুণ জানান, স্ত্রীর বিলাসী জীবনযাত্রার চাহিদা মেটাতেই তিনি চাকরি ছেড়ে চুরির মতো অপরাধমূলক কাজে জড়িয়ে পড়েন।

এই ঘটনায় হতবাক স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষ। এক শিক্ষিত যুবক কীভাবে কেবল পারিবারিক চাপের কারণে অপরাধ জগতে পা রাখে—তা নিয়ে উঠেছে প্রশ্ন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর