শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

স্ত্রী মেলানিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ট্রাম্পের আবেগঘন বার্তা

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১০৪ টাইম ভিউ

রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনে নিজেকে বিজয়ী দাবি করে ভাষণ দিয়েছেন। ভাষণ দেওয়ার সময় তিনি তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে ধন্যবাদ জানান। মঞ্চে উপস্থিত মেলানিয়াকে ‘ফার্স্ট লেডি’ হিসেবে সম্বোধন করেন ট্রাম্প। এ সময় উচ্ছ্বসিত ট্রাম্প তার স্ত্রী মেলানিয়ার গালে চুমু খান। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়ার পরপরই ট্রাম্প নিজ অঙ্গরাজ্য ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের কনভেনশন সেন্টারে বক্তব্য দেন। মঞ্চে তার সঙ্গে স্ত্রী মেলানিয়াসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তব্যের একপর্যায়ে ট্রাম্প তার স্ত্রী মেলানিয়াকে ধন্যবাদ দেন। মেলানিয়ার লেখা বইয়ের প্রশংসা করেন তিনি। বইটিকে যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া ১ নম্বর (বেস্ট সেলার) বই বলে উল্লেখ করেন ট্রাম্প। বলেন, ‘ও (মেলানিয়া) দারুণ একটা কাজ করেছে।’

ট্রাম্প আরও বলেন, মানুষকে সহায়তার জন্য মেলানিয়া অনেক পরিশ্রম করেন। মঞ্চে উপস্থিত থাকা সন্তানদেরও ধন্যবাদ জানান ট্রাম্প। পাশে দাঁড়িয়ে থাকা সন্তানদের প্রত্যেকের নাম উল্লেখ করেন তিনি। তাদের ‘চমৎকার সন্তান’ বলে অভিহিত করেন ট্রাম্প। সম্প্রতি মেলানিয়ার লেখা স্মৃতিকথামূলক একটি বই প্রকাশিত হয়েছে। বইটির নাম ‘মেলানিয়া’। বইটিতে তার ব্যক্তিগত জীবনের নানা অজানা কথা উঠে এসেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর