শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

স্পেনের রাজধানী মাদ্রিদে ছয়তলা ভবন ধসে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৬৯ টাইম ভিউ

স্পেনের রাজধানী মাদ্রিদের কেন্দ্রস্থলে একটি ছয়তলা ভবন হোটেলে রূপান্তরের জন্য সংস্কার করার সময় ধসে পড়ে অন্তত চারজন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ বুধবার (৮ অক্টোবর) জানিয়েছে, দেশটির জরুরি পরিষেবার কর্মীরা ধসে পড়া ভবনটির ধ্বংসস্তূপের নিচ থেকে নিখোঁজ থাকা চারজনের মৃতদেহ উদ্ধার করেছেন। মাদ্রিদের মেয়র হোসে লুইস আলমেইদা সামাজিক মাধ্যম এক্স-এ গভীর দুঃখ প্রকাশ করে এই খবরটি নিশ্চিত করেছেন।

রয়টার্স জানিয়েছে, নিহতদের মধ্যে ৩০ বছর বয়সী এক নারী স্থপতি রয়েছেন, যিনি এই সংস্কার প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন। বাকি তিনজন একুয়েডর, মালি ও গিনি থেকে আসা প্রবাসী নির্মাণকর্মী এবং তাদের বয়স ৩০ থেকে ৫০ বছরের মধ্যে। ভবনটি ভেতরের কাঠামো ধসে পড়লেও সামনের অংশ অক্ষত ছিল।দুর্ঘটনার প্রায় ১৫ ঘণ্টা পরে বুধবার সকালে নিখোঁজদের দেহাবশেষ পাওয়া যায়। এই ঘটনায় আরও তিনজন নির্মাণকর্মী আহত হয়েছেন। তল্লাশি ও উদ্ধার অভিযান চালাতে পুলিশ ও দমকল কর্মীরা ড্রোন ও প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ব্যবহার করেন।

মাদ্রিদের কেন্দ্রস্থলে অবস্থিত এই সাবেক অফিস ভবনটির কাছেই অপেরা হাউজ ও রাজপ্রাসাদ রয়েছে, এলাকাটি একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য। ভবনটিকে একটি ডেভলপার কোম্পানির মাধ্যমে সংস্কার করে চার-তারকা হোটেলে রূপান্তরিত করা হচ্ছিল। এই ভবনটি সৌদি আরবভিত্তিক রিয়েল এস্টেট বিনিয়োগকারী প্রতিষ্ঠান আরএসআর ২ কোটি ৮৫ লাখ ডলারে কিনে নিয়েছিল এবং এটিকে হোটেলে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছিল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর