শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

স্পেনে সমুদ্র তীরের রেস্তোঁরায় ধস, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ৯৫ টাইম ভিউ

স্পেনের জনপ্রিয় পর্যটন দ্বীপ মাহোরকাতে দুইতলা ভবন ধসে চারজন নিহত এবং অন্তত ২১ জন আহত হয়েছেন। জরুরি পরিষেবাগুলো স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার (২৩ মে) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরম এক্স-এ জানিয়েছে, আহতের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক এবং ৯ জন গুরুতর আঘাত পেয়েছেন বলে জানিয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্পেনের গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার (২৩ মে) স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় মাহোরকার রাজধানী পালমার মেডুসা বিচ ক্লাব ভবনটি ধসে পড়ে।

এটি সমুদ্রসৈকতের সামনের একটি রেস্তোঁরা। স্থানীয় পুলিশের একজন মুখপাত্র বলেছেন, প্রথম জরুরি ফোনটি আসে রাত ৮টার দিকে।
ওই মুখপাত্র আরো বলেন, ‘সম্ভবত অতিরিক্ত ওজনের কারণে ভবনটি ধসে পড়েছে। দুর্ঘটনার কারণ এখনো তদন্ত করা হচ্ছে।

’ তবে স্থানীয় টেলিভিশন আইবি৩-এর প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার সময় রেস্তোরাঁটির ছাদে মানুষ নাচছিল। এ সময় ফ্লোর ধসে পড়ে।
অগ্নিনির্বাপক দলের এক সদস্য জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই ধসে পড়া ধ্বংসস্তূপের চারপাশে মানুষ কাঁদছে এবং চিৎকার করছে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এক্স (সাবেক টুইটার)-এ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

কেন্দ্রীয় সরকার আঞ্চলিক কর্তৃপক্ষকে সব প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সাহায্য করবে বলেও জানিয়েছেন।
সূত্র : আলজাজিরা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর