শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

স্বেচ্ছাসেবকদের সঙ্গে থালা-বাসন ধুলেন রাহুল গান্ধী

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ১৪৭ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কংগ্রেস দলের সাংসদ রাহুল গান্ধী সোমবার পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণ মন্দির পরিদর্শন করেছেন। মন্দিরে প্রার্থনার পর তিনি ‘কর সেবা’-তে অংশ নেন। এসময় তাকে দলের অন্যান্য সদস্য এবং গুরুদুয়ারার স্বেচ্ছাসেবকদের সঙ্গে থালা-বাসন ধুতে দেখা গেছে।

কংগ্রেসের এক আধিকারিক জানিয়েছেন, ‘তিনি শহরে রাত কাটাবেন।’

পাঞ্জাব কংগ্রেস সভাপতি অমরিন্দর বলেন, ‘এটি তার ব্যক্তিগত, আধ্যাত্মিক সফর, আসুন তার গোপনীয়তাকে সম্মান করি। দলের কর্মীদের এই সফরে শারীরিকভাবে উপস্থিত না হওয়ার অনুরোধ রইল। আপনারা তার প্রতি আধ্যাত্মিক সমর্থন দেখাতে পারেন এবং পরেরবার যখন তিনি আসবেন তখন তার সঙ্গে দেখা করতে পারেন।’

বিধায়ক সুখপাল সিং খাইরাকে গ্রেপ্তার নিয়ে কংগ্রেস এবং ক্ষমতাসীন আম আদমি পার্টির (এএপি) মধ্যে উত্তেজনার মধ্যে রাহুল গান্ধী অমৃতসর সফর এসেছেন।

কংগ্রেস বিধায়ক সুখপাল সিং খাইরাকে গত সপ্তাহে পাঞ্জাব পুলিশ মাদক চোরাচালান ও অর্থ পাচারে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করেছিল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর