বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাকযোগে ভোটের ব্যালট নিয়ে ট্রাম্পের পরিকল্পনা আটকে দিল সুপ্রিম কোর্ট পুরোনো সংস্কৃতি ফিরিয়ে আনা হচ্ছে, দলীয়করণে ন্যায়বিচার সম্ভব নয় :গোলাম পরওয়ার জায়গামতো গিফট পাঠিয়ে দিলে হাজার হাজার অভিযোগও অনুসন্ধান হতো না জাতিসংঘে জলবায়ু পরিবর্তন ইস্যুতে কথা বলবেন প্রধানমন্ত্রী একটি নয়, তারেক রহমানকে দুই সফরের আমন্ত্রণের দাবি নয়াদিল্লির কেরানীগঞ্জে যুবককে কুপিয়ে-গুলি করে হত্যা মস্তিষ্ক সুস্থ রাখতে সহায়ক ১০ খাবার, স্মৃতি ও মনোযোগের জন্য যা রাখতে পারেন খাদ্যতালিকায় বেক্সিমকো ফার্মার পরিচালনা পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান পল্লবীতে সাংবাদিকের বাসায় হামলা, গুলিবর্ষণের অভিযোগ ২৫ দিনে ‘ঘুষ.সাইট’–এ প্রায় ১৯ হাজার অভিযোগ, ঘুষ চাওয়ার অঙ্ক কত

হরমুজে ১০৭ দিন ধরে আটকা ৫৬২ ভারতীয় নাবিক

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৬৪ টাইম ভিউ
হরমুজে ১০৭ দিন ধরে আটকা ৫৬২ ভারতীয় নাবিক

ইরানকে ঘিরে চলমান আঞ্চলিক উত্তেজনা ও নৌ চলাচল সংকটের কারণে হরমুজ প্রণালিতে ভারতীয় পতাকাবাহী ১৩টি জাহাজে থাকা ৫৬২ জন ভারতীয় নাবিক গত ১০৭ দিন ধরে আটকে আছেন। রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, আটকে থাকা নাবিকদের মধ্যে ৩২৯ জন হরমুজ প্রণালির পশ্চিম অংশে এবং ২৩৩ জন ওমান উপসাগরের পূর্ব অংশে অবস্থান করছেন। দীর্ঘদিন সমুদ্রে আটকে থাকার কারণে তাদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বাড়ছে।

এদিকে হরমুজে আটকে থাকা ভারতীয় পতাকাবাহী জাহাজ ‘এমটি সেলেস্টিয়াল’ এ কর্মরত নিশান্ত উরথানাথন অসুস্থ হয়ে মারা গেছেন। মাস্কটে ভারতীয় দূতাবাস জানিয়েছে, তার মরদেহ দ্রুত ভারতে পাঠানোর প্রক্রিয়া চলছে। দূতাবাস জানায়, মৃতদেহ জাহাজ থেকে নামিয়ে যত দ্রুত সম্ভব দেশে ফেরত পাঠানোর চেষ্টা চলছে। বর্তমানে জাহাজটি ওমানের দুকম বন্দরে নোঙর করা রয়েছে। অন্যদিকে ‘বিরাট ১’ নামের আরেকটি ভারতীয় পতাকাবাহী জাহাজের ইঞ্জিন বিকল হয়ে গেলে ১৪ জন ক্রু নিরাপত্তার জন্য উদ্ধার নৌকায় আশ্রয় নেয়। তাদের উদ্ধারে ওমান কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট জাহাজগুলো কাজ করছে।

ভারতের নৌপরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আঞ্চলিক সংকটের পর থেকেই এসব জাহাজ ও নাবিক হরমুজ প্রণালি ও ওমান উপসাগরে আটকে পড়েছেন। দীর্ঘ অনিশ্চয়তায় তাদের জীবনযাত্রা ও কাজকর্ম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর