রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বেসরকারি তেল আমদানির নীতিমালার চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: জ্বালানি মন্ত্রণালয় প্রধানমন্ত্রী চট্টগ্রাম যাচ্ছেন রোববার, থাকছে একগুচ্ছ কর্মসূচি মারা গেলেন মেসির বাবা হোর্হে মেসি দায়িত্বশীল সাংবাদিকতাই দেশকে এগিয়ে নিতে পারে: ভিসি আমানুল্লাহ টেকসই গণতন্ত্রের জন্য রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি: রিজভী ‘হাসিনা কার্ড’ খেলবেন আবার বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী: ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী যারা মুক্তিযুদ্ধকে খাটো করার জন্য জুলাইকে ব্যবহার করেন তারা ধান্ধাবাজ : আসিফ নজরুল রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেবে জামায়াত কেউ আমাকে অহেতুক গালি দিলে আমার কিছু গুনাহ মাফ হবে: জামায়াত আমির

হরমুজ চুক্তি চূড়ান্ত, তবে শর্ত মানতে হবে: ইরান

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৮ টাইম ভিউ
যুক্তরাষ্ট্র শর্ত মানলেই হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা ইরানের
ছবি-সংগৃহীত

হরমুজ প্রণালি আবার খুলবে কিনা, সেটা এখন পুরোপুরি যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তবে এ ব্যাপারে ওমানের সঙ্গে চলা আলোচনার কোনো যোগসূত্র নেই বলেও দাবি করেছে তারা। শনিবার (৮ আগস্ট) রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিমের প্রতিবেদনে আইআরজিসির মুখপাত্র সারদার মোহেবি বলেছেন, হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ইরানের নিজস্ব কিছু নির্দিষ্ট শর্ত ও প্রক্রিয়া রয়েছে।

মোহেবি বলেন, আমাদের কাছে হরমুজ শুধু অর্থনৈতিক কোনো নৌপথ নয়। এটা আমাদের ভৌগোলিক ও কৌশলগত শক্তির অংশ।তিনি আরও জানান, এ গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ খুলতে হলে যুক্তরাষ্ট্রকে ইরানের সব শর্ত পুরোপুরি মেনে নিতে হবে এবং আঞ্চলিক বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করতে হবে।

আইআরজিসির এই মুখপাত্র স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্র যখনই আমাদের শর্তগুলো মেনে নেবে, তখনই হরমুজ প্রণালি অবশ্যই খুলে দেওয়া হবে।

এর মাধ্যমে তেহরান বার্তা দিল যে, হরমুজ প্রণালি পুনরায় চালু করার বিষয়টি সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সমঝোতার ওপর নির্ভর করছে। একই সঙ্গে ওমানের মধ্যস্থতায় চলমান আলোচনার মাধ্যমে এই সংকট মিটে যাবে, এমন ধারণাও নাকচ করে দিয়েছে আইআরজিসি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর