বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৫ টাইম ভিউ
হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনার প্রাক্কালে চরম কঠোর অবস্থান ব্যক্ত করেছে ইরান। তেহরানের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, তাদের হাত বর্তমানে ‘ট্রিগারেই আছে’ এবং দেশটির প্রতিরক্ষা বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ‘সম্পূর্ণ প্রস্তুত’। মঙ্গলবার (২১ এপ্রিল) ইরান সরকারের মুখপাত্র ফাতেমাহ মোহাজেরানি দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি প্রদান করেন।

তাঁর এই মন্তব্য এমন এক সময়ে এল যখন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের হুমকি দিয়ে রেখেছেন।ফাতেমাহ মোহাজেরানি তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, বর্তমান পরিস্থিতিতে ইরানের সামনে দুটি সুনির্দিষ্ট কৌশল রয়েছে—প্রথমটি যুদ্ধের কৌশল এবং দ্বিতীয়টি কূটনীতির কৌশল।

তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরান আর নতুন করে আক্রান্ত হতে চায় না, তবে আবারও যদি কোনো হামলার ঘটনা ঘটে তবে তারা আগের চেয়ে আরও অনেক বেশি কঠোরভাবে সেটির জবাব দেবে।

বিশেষ করে ইসলামাবাদে অনুষ্ঠিতব্য সম্ভাব্য আলোচনায় তেহরান অংশ নেবে কি না, তা নিয়ে ধোঁয়াশা বজায় রেখে তিনি বলেন, ইরানের আলোচক দল জাতীয় স্বার্থের প্রশ্নে বিন্দুমাত্র আপস করবে না।এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সিএনবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের ওপর নতুন করে চাপ সৃষ্টি করেছেন। তিনি দাবি করেছেন যে, চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির সময়টিকে মার্কিন সামরিক বাহিনী তাদের গোলাবারুদ এবং সরঞ্জাম পুনরায় মজুত করার কাজে ব্যবহার করেছে।

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ইরানের সাথে কোনো গ্রহণযোগ্য চুক্তি না হয়, তবে তিনি যেকোনো সময় পুনরায় হামলার নির্দেশ দিতে প্রস্তুত। তাঁর মতে, যুক্তরাষ্ট্র এখন অনেক বেশি শক্তিশালী অবস্থানে রয়েছে এবং যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়ানোর কোনো পরিকল্পনা তাঁর নেই।আগামী বুধবার (২২ এপ্রিল) ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান এই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে যাচ্ছে। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিতীয় দফার বৈঠকের জন্য সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করলেও ইরানের অংশগ্রহণ এখন পর্যন্ত নিশ্চিত নয়।

তেহরান মনে করছে, চাপের মুখে কোনো আলোচনায় বসা তাদের জন্য অমর্যাদাকর। দুই দেশের এই অনমনীয় মনোভাব এবং পাল্টাপাল্টি রণহুঙ্কার বিশ্বজুড়ে নতুন এক বড় ধরণের যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে। বুধবারের ডেডলাইন শেষ হওয়ার আগে কোনো অলৌকিক কূটনৈতিক সমাধান না এলে মধ্যপ্রাচ্য আবারও এক রক্তক্ষয়ী সংঘাতের সাক্ষী হতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর