সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় জোর রাষ্ট্রপতির জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা ফ্রান্সে দিনভর বিক্ষোভ-সংঘর্ষ, গ্রেপ্তার ১৩১৪ বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে আবার বিদ্যুৎ পাঠাচ্ছে নেপাল অক্টোবরে ২৪ দিনে এলো ২৬৪০০ কোটি টাকার রেমিট্যান্স অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ পতিত ফ্যাসিস্টদের অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী দুই মাসে মাদক সংশ্লিষ্টতায় ২৭ পুলিশ সদস্য কারাগারে : আইজিপি বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে : শফিকুর রহমান ট্রাম্পের বিরুদ্ধে ওবামার কড়া সমালোচনা করলেন সাবেক প্রেসিডেন্ট ওবামা

হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৭২ টাইম ভিউ
হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

দেশজুড়ে হামের প্রাদুর্ভাবের মধ্যে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা পাওয়া যায়নি। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে গত ৮৭ দিনে হাম ও এর উপসর্গে মোট ৬৩৯ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা ৫৪৭ জন এবং ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ৯২ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ শিশুর মধ্যে ঢাকায় ৬ জন, সিলেটে ১ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন রয়েছে।

এদিকে গত মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে ৯৪৫ জন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৮২৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে ল্যাব পরীক্ষায় ৯৪ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ৮৭ দিনে দেশে সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা বেড়ে ৮২ হাজার ২৯ জনে পৌঁছেছে। এর মধ্যে ৬৬ হাজার ৯৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৯২৭ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ৮৫৩ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েন। সব মিলিয়ে এখন পর্যন্ত ৬৩ হাজার ১৪৫ জন রোগী সুস্থ হয়ে নিজ নিজ বাড়িতে ফিরেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর