সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হরমুজ দিয়ে রেকর্ড পরিমাণ তেল পরিবহনের দাবি ট্রাম্পের নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, ধারদেনা করেও কুল পাচ্ছেন না ক্রেতারা জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলেই হবে গণভোট অবৈধ অনলাইন প্ল্যাটফর্মে আর্থিক লেনদেনে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক ঢাকায় ডেঙ্গুতে নারী চিকিৎসকের মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস আছে : স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার: পুলিশ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ও স্টুডিও ভাঙচুর সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ টাইম ভিউ
হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু
ছবি-সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ১৫৫ জন ভর্তি হয়েছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছরে নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৯৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৬ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে শনাক্ত হয়েছেন ১ হাজার ২২৮ জন। গত ১৫ মার্চ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৮ হাজার ৪১ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১১৩ জন। ১৫ মার্চ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ২১২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৩১০ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৫১৯ জন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর