রবিবার, ২৪ মে ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে কন্ঠ শিল্পী লিজার “গোধূলি লগন” ঝিনাইদহে এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার রামিসা হত্যা মামলা: আসামিপক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগ  রামিসাসহ সব শিশু ধর্ষণ, হত্যার দ্রুত বিচার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি হাম ও উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু ঈদুল আজহা: কলেজের সংশোধিত ছুটির তালিকা প্রকাশ রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই: রেলমন্ত্রী কক্সবাজারে আদালত চত্বরে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, দুজন আহত সোমবার থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু

হাম ও উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১ টাইম ভিউ
হাম ও উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মোট ১৬ জনের মৃত্যু হয়েছে। আজ রোববার (২৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গেই ১৬ জন মারা গেছে। এ সময় ঢাকায় সর্বোচ্চ ১০, ময়মনসিংহে ২ এবং রাজশাহী, রংপুর, বরিশাল ও সিলেটে একজন করে মারা গেছে।

এতে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত এ নিয়ে সন্দেহজনক হাম রোগে মোট ৪৪২ জন ও নিশ্চিত হামে ৮৬ জন মারা গেছে। একই সময়ে সারা দেশে হাম সন্দেহে ৫০ হাজার ৫৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৪৬ হাজার ২১৪ জন ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৬৩ হাজার ৮১৩ শিশুর। আর এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৬২২ জন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর