রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে অনুষ্ঠিত ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী আলোচনা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদি-ইব্রাহিমের আলোচনা পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা ও ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’, গুমের নির্দেশদাতা ছিলেন: স্পিকার বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে নিয়ে দুই নৃত্যশিল্পীকে নৌকায় সংঘবদ্ধ ধর্ষণ মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব রাখা হবে না: ডিএমপি কমিশনার রাজধানীতে পৃথক স্থান থেকে ৪ ব্যক্তির মরদেহ উদ্ধার মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্যদের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

১৮ ঘণ্টায় লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুথিরা

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ টাইম ভিউ
১৮ ঘণ্টায় লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুথিরা
ছবি-সংগৃহীত

মাত্র ১৮ ঘণ্টার ঝটিকা সামরিক অভিযানের মধ্য দিয়ে ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে সশস্ত্র গোষ্ঠী হুথি। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তাদের মাঠপর্যায়ের প্রতিবেদকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।খবরে বলা হয়, সরকারি বাহিনী আগে থেকেই ‘মোখা’ এলাকা থেকে সরে যাওয়ায় হুথি যোদ্ধারা দক্ষিণ দিকে অগ্রসর হওয়ার সময় খুব সামান্য প্রতিরোধের সম্মুখীন হয়।

তারা প্রথমে ‘দুবাব’ এবং পরে সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা সর্বশেষ উপকূলীয় শহর ‘মুরাদ’ সহজেই নিজেদের দখলে নিয়ে নেয়। উপকূলীয় এসব এলাকার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার পর হুথিদের নৌবাহিনী সমুদ্রের দিকে অগ্রসর হতে শুরু করে। ইতিমধ্যে তারা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির মায়্যুন দ্বীপ দখল করে নিয়েছে।

এরপর তারা জুকাল দ্বীপেও প্রবেশ করে, যেখানে বর্তমানে সরকারি বাহিনী ও হুথি যোদ্ধাদের মধ্যে তীব্র সংঘর্ষ অব্যাহত রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর