মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয় ,সতর্ক বিজিবি : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ : ট্রাম্প লেবাননে ইসরাইলের ড্রোন হামলায় দুই বাংলাদেশী নিহত শুধু রাজনীতিতে থাকলেই হবে না, অর্থনীতিতেও গণতন্ত্র থাকতে হবে: অর্থমন্ত্রী বাণিজ্যিকভাবে চালু হলো ই-ঋণ: সর্বোচ্চ সীমা ৫০ হাজার নেপালে অবতরণের সময় হঠাৎ বিমানে আগুন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশজুড়ে শুরু হচ্ছে টিসিবির ট্রাকে পণ্য বিক্রি জাতীয়তাবাদী আদর্শ থেকে একচুলও সরিনি :ডিআইজি রেজাউল অবৈধ অভিবাসনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের : পররাষ্ট্র প্রতিমন্ত্রী নারী গ্রাম পুলিশ নিয়োগ স্থানীয় সরকারকে আরও জনবান্ধব করবে: মির্জা ফখরুল

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ১৪৫৯

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৬ টাইম ভিউ
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ১৪৫৯

দেশে হাম পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম এবং হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয় ১ হাজার ৪৫৯ শিশুর। সোমবার (১১ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

রোববার (১০ মে) সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত উপাত্তের ভিত্তিতে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১৩৪১। নিশ্চিত হাম শনাক্ত রোগীর সংখ্যা ১১৮। আর একই সময়ে হাসপাতাল ভর্তি হয়েছেন ১০৭১ জন এবং ছাড়া পাওয়া রোগীর সংখ্যা ১১৩০।

গত ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত হামে ৬৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ৩৫০। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু ঢাকায়।

১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৩৭ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের হয়ে হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ৩৫ হাজার ৯৮০ জন। এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৩১ হাজার ৯৯২ জন।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর