শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

২৯তম বারের মতো মাউন্ট এভারেস্টের সর্বোচ্চ শিখরে পৌঁছেছেন রিতা

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ১০২ টাইম ভিউ

মাউন্ট এভারেস্টে বিশ্বের সবচেয়ে দক্ষ আরোহণকারী গাইডদের একজন রবিবার ২৯তম বারের মতো পৃথিবীর সর্বোচ্চ শিখরে পৌঁছেছেন। এর মাধ্যমে সবচেয়ে বেশিবার চূড়ায় গিয়ে নিজেই নিজের রেকর্ড ভাঙলেন তিনি। এ অভিযানের সংগঠকরা এ তথ্য জানিয়েছেন।

রিতার অভিযানের সংগঠক সেভেন সামিট ট্রেকস থেকে মিংমা শেরপা বলেছেন, কামি রিতা স্থানীয় সময় রবিবার ভোরে ২৯ হাজার ৩২ ফুট উচু শিখরে পৌঁছেছেন।

তিনি সুস্থ আছেন বলে জানা গেছে। তিনি ইতিমধ্যে পাহাড়ের নিচের শিবিরে যাওয়ার পথে রয়েছেন। পাহাড়ের আবহাওয়া ভালো এবং চূড়ায় আরোহণের জন্য অনুকূল।
এর আগে রিতা গত সপ্তাহে বেস ক্যাম্প থেকে তার ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন, ‘বিশ্বের শীর্ষে ২৯তম সামিটে আবার ফিরছি…একজনের কাজ, অন্য পুরুষ/নারীর স্বপ্ন।

রিতা গত বছর দুবার মাউন্ট এভারেস্ট আরোহণ করেছিলেন। তিনি ও সহযোগী শেরপা গাইড পাসাং দাওয়া বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গের সর্বাধিক আরোহণের খেতাবের জন্য একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দাওয়া ২৭ বার পাহাড়ের চূড়ায় উঠেছেন। রিতা প্রথম এভারেস্টে আরোহণ করেছিলেন ১৯৯৪ সালে এবং তার পর থেকে প্রায় প্রতি বছরই শীর্ষে আরোহণ করছেন।

এভাবে তিনি ‘এভারেস্ট ম্যান’ নামে পরিচিতি পেয়েছেন। পাশাপাশি তিনি বিদেশি পর্বতারোহীদের জন্য অত্যাবশ্যক গাইড হিসেবে খ্যাতি তৈরি করেছেন।
এ ছাড়া রিতা তার বাবার উত্তরাধিকারও, যিনি প্রথম শেরপা গাইডদের মধ্যে একজন ছিলেন।

বিশ্বের ১০টি সর্বোচ্চ শৃঙ্গের আটটির অবস্থানই নেপালে। প্রতি বসন্তে শত শত মানুষ দেশটিতে ভিড় করে, যখন তাপমাত্রা উষ্ণ ও বাতাস অনুকুলে থাকে।

নেপালের কর্তৃপক্ষ বিদেশি পর্বতারোহীদের আরোহনের জন্য শত শত পারমিট ইস্যু করায় এই মাসে শত শত লোক পর্বতে আরোহণের চেষ্টা করবে। গত বছর ছয় শতাধিক পর্বতারোহী এভারেস্টের চূড়ায় উঠেছিলেন। কিন্তু ১৮ জনের প্রাণহানিসহ এটি ছিল পর্বতের সবচেয়ে ভয়াবহ মৌসুম।

সূত্র : আলজাজিরা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর