মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের জন‍্য চলচ্চিত্র আহবান আবারও ঢাকায় আলী আজমত, মুস্তাফা জাহিদ ও জাল; একই মঞ্চে জেমস ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ আসামির মৃত্যুদণ্ড অকালে ঝরে গেল পুকুরে ডুবে সাতক্ষীরার দুই শিক্ষার্থীর জীবন সাতক্ষীরায় সাবেক এমপিসহ আওয়ামীলীগের ৫৪ নেতা কর্মীর নামে মামলা, গ্রেপ্তার-১ দুদকের জিজ্ঞাসাবাদে হাজির হননি সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সব নাগরিক সেবা এক কার্ডে পেতে নতুন পরিচয়পত্র তৈরির উদ্যোগ সরকারের ডাকসুতে জিন্নাহ-মালেকের ছবি, এবার জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাবি ঢাকার দুই সিটিতে জামায়াতের প্রার্থী কারা, জানালেন দলটির সেক্রেটারি ‘রাজনৈতিক প্রতিহিংসায় দুদকের অনুসন্ধান’, অভিযোগ আসিফ মাহমুদের

৫০ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ১৮৭ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : রাজধানীর গেন্ডারিয়া ও তার পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা থেকে ৫০ কেজি গাঁজাসহ তিনজন মাদক চোরাকারবারিকে আটক করেছে র‍্যাব-৩।

আজ রবিবার (১৬ জুলাই) ভোরে বিশেষ অভিযান চালিয়ে মূলহোতাসহ আসামিদের আটক করা হয়।

এদিন বিকালে র‍্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার ফারজানা হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃত কারবারিরা হলেন- নড়াইল জেলার মো. হালিম সিকদারের ছেলে মো. হেলাল সিকদার (২৩), ভোলার মো. সোলেমানের ছেলে আশরাফুল ইসলাম (২৮) এবং লক্ষ্মীপুরের মো. আলমগীরের ছেলে মো. জুয়েল (২২)।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, উক্ত মাদক চোরাকারবারিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কৃতকর্মের বিষয় স্বীকার করেছেন। দীর্ঘদিন ধরে তারা কুমিল্লা জেলা থেকে গাঁজা ক্রয় করে এনে বিভিন্ন অভিনব পদ্ধতিতে ট্রাকের কেবিনের ভেতর বস্তায় রেখে নারায়ণগঞ্জসহ রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। আটককৃতদের থেকে মাদকের পরিবহনের কাজে ব্যবহৃত দুটি ট্রাকও জব্দ করার কথা জানিয়েছেন র‍্যাব।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র‍্যাব।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর