শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে ইন্দোনেশিয়ায়

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১৩৪ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার বান্দা সাগরে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ কথা জানিয়েছে। ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের জন্য কোনো সুনামির সতর্কতা জারি করা হয়নি।

ইউএসজিএস জানায়, প্রাথমিকভাবে স্থানীয় সময় আজ বুধবার বেলা ১১টা ৫৩ মিনিটে ৬.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে রিপোর্ট করা হয়েছিল।

ইন্দোনেশিয়ান আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থ বিষয়ক সংস্থা বা বিএমকেজি জানিয়েছে, দ্বীপপুঞ্জের তানিম্বার দ্বীপপুঞ্জের সাউমলাকি শহরে কম্পনটি মাঝারিভাবে অনুভূত হয়েছে।

সৌমলাকির বাসিন্দা ল্যাম্বার্ট তাতাং এএফপিকে বলেন, ‘ভূমিকম্পটি বেশ তীব্র ছিল। কিন্তু এখানকার মানুষ আতঙ্কিত ছিল না। আমরা ভূমিকম্পে অভ্যস্ত।’

৪১ বছর বয়সী ল্যাম্বার্ট তাতাং বলেন, ‘বিশেষ করে আমরা জানতে পেরেছি যে সুনামির কোনো হুমকি নেই, তাই জীবন এখন স্বাভাবিক।’

ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ এর অবস্থানের কারণে ঘন ঘন ভূমিকম্পের সম্মুখীন হয়। তীব্র ভূমিকম্পের একটি চাপ যা জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অববাহিকাজুড়ে বিস্তৃত।

গত বছরের নভেম্বরে দেশের প্রধান দ্বীপ জাভাতে জনবহুল পশ্চিম জাভা প্রদেশে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে ৬০২ জনের মৃত্যু হয়েছিল।

২০০৪ সালে একটি ৯ দশমিক ১ মাত্রার ভূমিকম্প সুমাত্রার উপকূলে আঘাত হানে এবং একটি সুনামির সূত্রপাত কওে, যা ইন্দোনেশিয়ার প্রায় ১ লাখ ৭০ হাজারসহ সমগ্র অঞ্চলে ২ লাভ ২০ হাজার মানুষ নিহত হয়েছিল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর