শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

ইরানি স্থাপনাগুলোতে পরমাণু হামলা চালাবে ইসরাইল

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ১০১ টাইম ভিউ

ইরানি পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালাতে পারে ইসরাইল। এমন আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসঙ্ঘ পরমাণু নজরদারি সংস্থার প্রধান। তিনি আরো জানিয়েছেন, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অ্যাজেন্সি (আইএইএ) আজ মঙ্গলবার ইরানি স্থাপনাগুলো পরিদর্শন করবে।

ইসরাইলের সামরিক প্রধান সোমবার জানিয়েছেন, গত শনিবারের ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাব তার দেশ দেবে। বিভিন্ন দেশ সংযত থাকার আহ্বানের মধ্যেই ইসরাইলি সামরিক প্রধান ওই হুঁশিয়ারি উচ্চারণ করলেন।

উল্লেখ্য, গত ১ এপ্রিল দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলা চালিয়ে দুই শীর্ষ কমান্ডারসহ সাতজনকে হত্যার বদলা নিয়ে শনিবার তিন শতাধিক ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র, ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। ইসরাইল দাবি করেছে, এসব প্রজেক্টাইলের ৯৯ ভাগই ভূপাতিত করা হয়েছে।

আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রসি বলেন, ‘নিরাপত্তা বিবেচনায়’ ইরান রোববার তার পরমাণু স্থাপনাগুলো বন্ধ রাখে। তবে সোমবার এগুলো আবার খুলে দেয়া হয়। গ্রসি বলেন, ‘পরিস্থিতি পুরোপুরি শান্ত হওয়া পর্যন্ত’ আমাদের অপেক্ষা করতে হবে।

তিনি নিউ ইয়র্কে সাংবাদিকদের বলেন, ‘আমরা মঙ্গলবার যাচ্ছি। এটা আমাদের নজরদারি কার্যক্রমে কোনো প্রভাব ফেলবে না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর