শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ঈদে বাসা-বাড়ির সিসি ক্যামেরা সচল রাখার আহ্বান আইজিপির

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ৯৩ টাইম ভিউ

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ঈদে ঘরমুখো মানুষের সেবা দেওয়ার জন্য বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য সবসময় প্রস্তুত রয়েছে। সকলের সম্মলিত প্রচেষ্টায় ঐক্যবব্ধভাবে দায়িত্ব পালনের মাধ্যমে পবিত্র ঈদুল আজহা নিরাপদ ও নির্বিঘ্নে উৎসবমুখর আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে।

তিনি আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শনে এসে শুক্রবার (১৪ জুন) বিকেলে চান্দনা চৌরাস্তা মোড়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন।

এ সময় এডিশনাল আইজিপি (ক্রাইম) আতিকুল ইসলাম, হাইওয়ে পুলিশের এডিশনাল আইজিপি মো. শাহাবুদ্দিন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুব আলমসহ ঊর্ধতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইজিপি বলেন, কোরবানির পশুর হাটগুলোকে নিরাপত্তা দিতে পুলিশ প্রস্তুত রয়েছে। কোনো পশু গন্তব্যে যাওয়ার পথিমধ্যে কেউ পশুর গাড়ি থামিয়ে চাঁদা দাবি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য নিজের ঈদ নিজের পরিবার-পরিজনের সাথে না করে দেশের সেবা, মানুষের সেবা, দেশের মানুষের নিরাপত্তা দিয়ে আমরা গর্ববোধ করি। সেবাই আমাদের উৎসব।

সেবাই আমাদের আনন্দ।

ঈদে যে সকল মানুষ ঈদ উদযাপন করতে গ্রামের বাড়িতে যাবেন, তারা যেন নিজেদের বাসা বাড়ির সিসি ক্যামেরাগুলো সচল আছে কিনা, তা পরীক্ষা করে দেখার আহ্বান জানান আইজিপি। যেকোনো সমস্যায় ৯৯৯-এ ফোন করেও পুলিশের সহায়তার পাওয়া যাবে বলে জানান তিনি। ঈদ উপলক্ষ্যে কোনো ব্যবাসায়ী বড় অংকের টাকা পরিবহন করতে চান, তাহলেও পুলিশের সহায়তা দেওয়া হবে।

আইজিপি পরিবহন শ্রমিক ও চালকদের আইন মেনে চলার জন্য বলেন এবং ফিটনেস বিহীন কোন যানবাহন যেন সড়কে না নামানো হয় সে পরিবহন মালিকদের আহ্বান জানান। আর ঘরমুখো যাত্রীদের ঝুঁকি নিয়ে ট্রাক, পিকআপ বা অন্য কোন অনিরাপদ যানবাহনে গন্তব্যে না যাওয়র আহ্বান জানান।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর