শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

পাকিস্তানে প্রথমবারের মতো নারী মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন মরিয়ম নওয়াজ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫১ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : পিএমএল-এন-এর মরিয়ম নওয়াজ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন। প্রথমবারের মতো নারী মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কন্যা মরিয়ম। পাকিস্তানের ৭ দশকের বেশি সময়ের ইতিহাসে এবারই প্রথম কোনো প্রদেশ নারী মুখ্যমন্ত্রী পেল।

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ এর প্রার্থী মরিয়ম ২২০ ভোট পান। পাঞ্জাব পরিষদের স্পিকার মালিক আহমেদ খান ফল ঘোষণা করেন।পিএমএল-এনের প্রতিদ্বন্দ্বী ও ইমরান খানের দলের জোট সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) প্রার্থী আফতাব খান নির্বাচন বর্জন করেন। তাই তিনি কোনো ভোট পাননি।

অধিবেশনের শুরুতে স্পিকার খান তাকে কথা বলতে না দেওয়ায় তিনি ও অন্যান্য এসআইসি আইনপ্রণেতারা অধিবেশন বর্জন করেন।

এদিকে, নবনির্বাচিত মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ পাঞ্জাব অ্যাসেম্বলিতে তার বিজয়ী বক্তৃতায় বলেন, ‘রাজনীতিক হিসেবে যাত্রাপথে আমি গ্রেপ্তার হয়েছি। আমার বাবা গ্রেপ্তার হয়েছেন। আমি মাকে হারিয়েছি। তবুও আমার মধ্যে প্রতিশোধের কোনো মনোভাব নেই।’

মরিয়ম দৃঢ়ভাবে আরও বলেছেন, পুলিশের উচ্চ হস্তক্ষেপের বিষয়ে জিরো টলারেন্স থাকবে। গত সপ্তাহে তক্ষশীলার ঘটনার তদন্ত করা হবে।

তক্ষশিলায় শনিবার এক পুলিশ একজন বয়স্ক নারীকে চড় মারে ও তাকে মাটিতে ঠেলে দেয়। ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর তাকে বরখাস্ত করা হয়েছিল।

মুখ্যমন্ত্রী মরিয়মের কাঁধে পড়বে পাঞ্জাবের ১২ কোটি ৭০ লাখ মানুষের দায়িত্ব। পাকিস্তানের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষই এ প্রদেশের বাসিন্দা।

৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় পরিষদ ও চারটি প্রাদেশিক পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ হয়। পাঞ্জাবে সবচেয়ে বেশি ১৩৮ আসনে জয় পেয়েছে পিএমএল-এন। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ১১৪ আসন পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা।

পিটিআই-সমর্থিতদের বাইরে যে ২৩ জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে জয়ী হয়েছেন, তাদের মধ্যে ২০ জন পিএমএল-এনে যোগ দিয়েছেন। এতে পিএমএল-এনের আসনসংখ্যা বেড়ে হয়েছে ১৫৮। সূত্র: ডন, জিও নিউজ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর