শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল, বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৫ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার দক্ষিণপূর্বাঞ্চলের ভিক্টোরিয়া রাজ্যে বড় আকারের দাবানলের ঘটনায় কর্তৃপক্ষ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলেছেন। বুধবার (২৮ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ভিক্টোরিয়া রাজ্যের উইমেরা অঞ্চল সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। সেখানে বিপর্যয়কর পরিস্থিতি ঘোষণা করা হয়েছে, যেটিকে সর্বোচ্চ সতর্ক অবস্থা বলে বিবেচনা করা হয়। এদিকে প্রায় ৫৬ হাজার বাসিন্দার প্রত্যন্ত নগরী মিলডুরাতে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে।স্থানীয় প্রশাসন থেকে ওইসব অঞ্চলের প্রায় ৩০ হাজার বাসিন্দাকে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে।

ভিক্টোরিয়া ফায়ার ডিপার্টমেন্টের প্রধান কর্মকর্তা জেসন হেফারনার এবিসি টেলিভিশনকে বলেন, আজের দিনটি ওইসব দিনের একটি হতে চলেছে যেসব দিনে স্থানীয় বাসিন্দাদের খুবই স্বল্প সময়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হয়।

এরইমধ্যে মেলবর্ন থেকে মাত্র ৯৫ কিলোমিটার দূরের শহর কয়েকশ ফায়ার সার্ভিস কর্মী বালারাটের কাছে বিশালাকারের একটি দাবানলের নেভানোর চেষ্টা করছে। গত বৃহস্পতিবার থেকে দাবানলটি জ্বলছে। যেটি এরইমধ্যে ছয়টি বাড়ি গ্রাস করেছে। ২০ হাজার হেক্টরের বেশি ভূমি পুড়িয়ে ফেলেছে, যার ফলে মারা গিয়েছে অনেক গবাদি পশু।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর