শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জামায়াত আমিরের “শিল্পী সমাজের প্রতি দর্শকের আস্থার সংকট, নাকি রাজনীতির অদৃশ্য প্রভাব ?” জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা কুমিল্লায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা ফ্যামিলি কার্ড প্রকল্পে কেনাকাটায় অনিয়মের অভিযোগ হাসনাতের যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭ রাশিয়ায় চার ইউরোপীয় দেশের কোম্পানির সম্পদ নিয়ন্ত্রণে নিচ্ছে মস্কো নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সপ্তাহে দুই দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর সরকারি কাজে কারা বাধা দিচ্ছেন, শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

কেউ শিশুটির মরদেহ নিতে আসেনি এখনোও!

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ১২১ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : বেইলি রোডের ভয়াবহ আগুনে নিহত হয়েছেন তারা। নিহত শিশুটির লাশ বুঝে নিতে শুক্রবার বিকেল পর্যন্ত কেউই আসেনি। ফলে তার পরিচয়ও মেলেনি। একই অবস্থা ওই নারীর। তারও পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তারা সম্পর্কে মা-মেয়ে হতে পারেন। তবে এটি নিশ্চিত করতে পারেননি কেউ।শিশুটির শরীরের কোনো অংশ পুড়েনি। ধারণা করা হচ্ছে, অক্সিজেন স্বল্পতার কারণে মারা গিয়ে থাকতে পারে সে। এছাড়া পাশে থাকা নারীর লাশও পোড়েনি। দুজনের মুখই কালচে হয়ে আছে।

জানতে চাইলে মর্গের দায়িত্বরত কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, এই সুন্দর ফুটফুটে একটা মেয়ে পড়ে আছে। বিষয়টি মেনে নেওয়ার মতো নয়। এখন পর্যন্ত ওই শিশুর কোনো স্বজন আসেনি। আমরা অজ্ঞাত হিসেবেই মরদেহটিকে রেখেছি।এর আগে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বেইলি রোডে কজি কটেজ ভবনে ভয়াবহ আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো সাততলা ভবনের প্রতিটি ফ্লোরে। তাৎক্ষণিকভাবে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন ৪৩ জনের মৃত্যুর তথ্য জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর